মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Nitish Reddy overcomes financial hurdles with the support ofAndhra Cricket and guidance from MSK Prasad

খেলা | মাসিক ১৫ হাজার টাকা জীবন গড়ে দিয়েছিল, নীতীশ রেড্ডির জীবনের এই কাহিনি আপনাকে মুগ্ধ করবে

KM | ২৮ ডিসেম্বর ২০২৪ ০১ : ৫১Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: মাসিক ১৫ হাজার টাকা জীবন বদলে দিয়েছিল নীতীশ রেড্ডির। শনিবারের মেলবোর্নের নায়ক নীতীশ সম্পর্কে অজানা কাহিনি শোনালেন দেশের প্রাক্তন উইকেট কিপার এমএসকে প্রসাদ। 

অস্ট্রেলিয়ার পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে একসময়ে ভারত ধুঁকছিল। ফলো অনের আতঙ্কে ভারতের ব্যাটিং লাইন আপ যখন কাঁপছে, তখন নীতীশ রেড্ডি অন্য কিছু হয়তো ভাবছিলেন। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে জুটিতে ১২৭ রান জোড়েন। বোল্যান্ডকে চার মেরে সেঞ্চুরি করেন নীতীশ। 

সেই নীতীশকে নিয়ে বলতে গিয়ে উচ্ছ্বসিত প্রসাদ। ১২ বছরের নীতীশকে নিয়ে প্রসাদের কাছে এসেছিলেন বাবা মুত্যালা রেড্ডি। 

অন্ধ্রপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতেন  প্রসাদ। তিনি নীতীশকে কয়েকটি প্রশ্ন করেন, তার পরই নেটে দেখে নেন উঠতি ক্রিকেটারকে। কিশোর নীতীশের ব্যাটিংয়ে মুগ্ধ হন প্রসাদ। তাঁর প্রতিভা চিনতে পেরে এমএসকে প্রসাদ শনিবারের নায়ককে নিয়ে অন্ধ্র ক্রিকেট সংস্থায় যান। রাজ্য ক্রিকেট সংস্থা ক্রিকেট ও পড়াশোনার জন্য মাসিক ১৫ হাজার টাকা খরচ করে নীতীশের পিছনে। এই ১৫ হাজার টাকা নীতীশের জীবনে গড়ে দেয়। 

মেলবোর্নে এদিন উপস্থিত ছিলেন প্রসাদ। নীতীশ রেড্ডির দুর্দান্ত ইনিংস দেখে তিনি মুগ্ধ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে প্রসাদ বলেছেন, ''নীতীশ, ওর পরিবার এবং আমার জন্য দারুণ সুখের একটা মুহূর্ত। গোটা দেশ এবং অন্ধ্রপ্রদেশের ক্রিকেট আজ এই বাচ্চা ছেলেটার জন্য গর্বিত। খুব স্বচ্ছল অবস্থা ছিল না নীতীশের পরিবারের। আর্থিক দুরবস্থা কাটিয়ে, প্রতিবন্ধকতাকে জয় করে নীতীশ এই জায়গায় পৌঁছেছে। ও এখন সুপারস্টার। এই পর্যায়ে পৌঁছনোর জন্য নীতীশ খুবই পরিশ্রম করেছে। ওর জন্য অনেক ত্যাগ করেছে ওর পরিবার। ওদের কুর্নিশ জানাই।'' 

ছেলের সেঞ্চুরি দেখার পরে উল্লসিত বাবাকে কাঁদতে দেখা যায়। অনেক আত্মত্যাগের কাহিনি রয়েছে এই চোখের জলে। 

প্রসাদ বলছেন, ''নীতীশের উত্থানের পিছনে উল্লেখযোগ্য অবদান রয়েছে অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থার। নীতীশকে ওর বাবা যেদিন আমার কাছে এনেছিলেন, সেদিনই বুঝতে পেরেছিলাম ও বহুদূর যাবে। অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থা ওর পড়াশোনা ও ক্রিকেটের জন্য মাসিক ১৫ হাজার টাকা খরচ করে। আমার কাছে ১২ বছর বয়সে এসেছিল নীতীশ। আজ আমি ওর জন্য খুব খুশি।'' 

মেলবোর্নে কঠিন পরিস্থিতিতে নীতীশ রেড্ডির সেঞ্চুরি আত্মবিশ্বাস জোগাবে তাঁকে। এই আত্মবিশ্বাস তাঁকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলেই মনে করেন প্রসাদ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া