মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৮ ডিসেম্বর ২০২৪ ০০ : ৪৬Krishanu Mazumder
ইস্টবেঙ্গল-১ হায়দরাবাদ-১
(জিকসন) (মনোজ)
আজকাল ওয়েবডেস্ক: জয়ের হ্যাটট্রিক হল না ইস্টবেঙ্গলের। গোল করে এগিয়ে গেলেও, গোল ধরে রাখতে না পারায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল অস্কার ব্রুজোঁর দলকে। অথচ এদিন তিন পয়েন্ট ঘরে তুলতেই পারত লাল-হলুদ ব্রিগেড। কিন্তু শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলের প্রাক্তনীর গোলেই জয় হাতছাড়া হল লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবের।
বছরের শেষে এসে ইস্টবেঙ্গল সেই এগারো নম্বরেই। নতুন বছরে কাজটা আরও কঠিন লাল-হলুদ ব্রিগেডের। এদিন জিতলে ন'নম্বরে উঠে আসার সুযোগ ছিল অস্কারের ছেলেদের সামনে।
শনিবার হায়দরাবাদের মাঠে বিবর্ণ ফুটবল খেলল লাল-হলুদ। প্রথমার্ধে একটি শট নেই প্রতিপক্ষের গোলে। দ্বিতীয়ার্ধে ক্লেটন সিলভার ফ্রি কিক হায়দরাবাদের বারে প্রতিহত হলে ফিরতি বলে হেড করে গোল করেন জিকসন। খেলার বয়স তখন ৬৪ মিনিট। কিন্তু খেলার একেবারে শেষ লগ্নে মনোজ মহম্মদ সমতা ফেরান ইস্টবেঙ্গলের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে। এই মনোজ ইস্টবেঙ্গল জার্সি পরে খেলেছিলেন আগে। সেই তিনিই গোল করে এদিন ইস্টবেঙ্গলকে জয়ের হ্যাটট্রিক করতে দিলেন না।
তবে প্রায় প্রতি ম্যাচেই নিয়ম করে রেফারির ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে লাল-হলুদ শিবিরকে। প্রথমার্ধে হায়দরাবাদ গোলকিপার অর্শদীপ সিং যেভাবে ক্লেটনের পেটে আঘাত করলেন, তাতে লাল কার্ড ও পেনাল্টি দুটোই হতে পারত। কিন্তু রেফারি কিছুই দিলেন না। ক্লেটন জার্সি তুলে দেখাচ্ছিলেন বুটের স্টাডের আঘাতে আহত তিনি। বিপজ্জনক ফাউল নিঃসন্দেহে। কিন্তু রেফারির নজর এড়িয়ে গেল।
সব মিলিয়ে দিনটা ইস্টবেঙ্গলের নয়। আগের দু'ম্যাচে জেতার পরে তৃতীয় ম্যাচে সেই খিদেটাই উধাও। দায়সারা ফুটবল খেললেন জিকসন, সৌভিকরা। সমর্থকদের উদ্বেগে রেখেই বছর শেষ করল লাল-হলুদ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি