রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | রহস্যে পরীমণি! মধুমিতার সঙ্গে আতস কাচে চোখ সোহমের, ভরপুর অ্যাকশনে কেমন জমলো 'ফেলুবক্সী'র টিজার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৮ ডিসেম্বর ২০২৪ ২৩ : ১৭Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: 'ফেলুবক্সী'- নামটা পরিচিত মনে হলেও ইনি আসলে এক সম্পূর্ণ অন্যরকমের  গোয়েন্দা। থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। ছবির হাত ধরে টলিউডে পা রাখছেন পরীমণি। ছবিতে থাকবেন অভিনেত্রী মধুমিতা সরকারও। পরিচালনায় দেবরাজ সিনহা।ছবির চিত্রনাট্য লিখেছেন ড.কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। 

 

প্রথমবার এক পর্দায় একসঙ্গে কাজ করবেন সোহম, মধুমিতা ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। নতুন প্রজন্মের চরিত্র এই ফেলুবক্সী। সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালবাসে আর ভালবাসে অপরাধের সমাধান করতে। ছবিতে রেডিও জকি 'দেবযানী'র চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। যার মনে ফেলুবক্সীর সহকারী হওয়ার সুপ্ত বাসনা রয়েছে। পরীমণির চরিত্রের নাম 'লাবণ্য', রহস্যময় এক চরিত্র। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকারকে। 

 

প্রকাশ্যে এল ছবির টিজার। মুখোপাধ্যায় বাড়ির লোকজন ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প। অনিমেষ মুখোপাধ্যায় তাঁর একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের দায়িত্ব দেন ফেলুবক্সীকে। এরপর দেবযানীর সঙ্গে তদন্ত  শুরু করে সে। এদিকে তিন-তিনটি আরও খুনের পর তারা বুঝতে পারে, শুধুমাত্র সাংসারিক শত্রুতা নয়, এসবের পিছনে রয়েছে এক বিরাট বড় চক্র। একদিকে লাবণ্য, মুখোপাধ্যায়বাবুর পুত্রবধূর অসহায়তা আর অন্যদিকে মেঘনাদ চট্টোপাধ্যায়, এক জন বিরাট শিল্পপতি যাকে মুখোপাধ্যায় বাড়ির লোকজনের আশেপাশে দেখা যায়। ঘটনাচক্রে রহস্যের যে জাল তৈরি হয়, ফেলুবক্সী এবং দেবযানী তা কীভাবে কেটে বেরোতে পারে, তা নিয়েই এগোবে 'ফেলুবক্সী'।

 

টিজারে টানটান উত্তেজনা আর সোহমের অ্যাকশন বেশ নজরকাড়া। প্রথমবার গোয়েন্দা চরিত্রে কতটা দর্শকের মন জয় করতে পারেন তিনি, সেটাই দেখার। ২০২৫-এর ১৭ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া