রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সাদামাটা প্রেমে বিক্রম-দেবলীনা, পাকা চুলে মিষ্টি হাসি অনসূয়া মজুমদারের! 'রাস' প্রথম ঝলকে নজর কাড়লেন কারা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৮ ডিসেম্বর ২০২৪ ২১ : ০২Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: চলতি বছর রাস যাত্রায় আগামী ছবি 'রাস'-এর ঘোষণা নিয়ে হাজির হন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। হারিয়ে যাওয়া বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্য খুঁজে পাওয়ার কাহিনি 'রাস'। হারিয়ে যাওয়া যৌথ বাঙালি পরিবার, তাঁদের আভ্যন্তরীন ভালবাসা, সম্পর্ক আর মূল্যবোধের দলিল এই 'রাস'-এমনটাই দাবি পরিচালকের ৷ এবার সামনে এল ছবির প্রথম ঝলক। 

 

ছবির গল্প এগোয় মাণিকপুরের চক্রবর্তী বাড়িকে কেন্দ্র করে। বাবা বিদেশে থাকলেও এদিকে মা আর সোমনাথের জীবন কাটছিল রূপকথার মতো। গ্রামের স্কুল, পুকুর, আমগাছ, বৃষ্টিতে ফুটবল, দিদার আচার, কোলে শুয়ে দেশ বিদেশের গল্প শোনা, সে যেন এক চব্বিশ ঘণ্টার উৎসব। যেখানে শুধুই আনন্দধারা বহমান প্রতিনিয়ত। যৌথপরিবারের সবার ভালবাসায় বেড়ে ওঠা সোমনাথের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল দিদা। সময়ের চেয়ে ঢের গুণ এগিয়ে থাকা, স্পষ্টবক্তা, বাড়ির কর্ত্রী অলকনন্দা দেবী সোমনাথের সবচেয়ে প্রিয় বন্ধু।

এছাড়াও সোমনাথের আর একজন প্রিয় বন্ধু রাই। পাড়ার মেয়ে রাই দিনের অধিকাংশটাই চক্রবর্তী বাড়িতে কাটায়। ওর আর সোমনাথের বন্ধুত্ব দেখে বড়রা মনে করেন ওদের নাকি রাজযোটক মিল। বিয়েটা শুধু সময়ের অপেক্ষা। গল্পের মোড় ঘোরে সোমনাথের মায়ের আকস্মিক মৃত্যুতে৷ এরপর কী হবে? উত্তর মিলবে ছবির গল্পে। 

৩২ জন অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে তৈরি হয়েছে ছবি। অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, অনসূয়া মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, রনজয় বিষ্ণু, অর্ণ মুখোপাধ্যায়,পারিজাত চৌধুরী, শংকর দেবনাথ, সুদীপ মুখোপাধ্যায়, দেবাশিস রায়, অপ্রতীম চট্টোপাধ্যায়, সুরাইয়া পারভিন, বিমল গিরি, দেবপ্রসাদ হালদার প্রমুখ। 

ছবির প্রথম ঝলকে যুগলে নজর কেড়েছেন বিক্রম ও দেবলীনা। অনির্বাণ চক্রবর্তীও বেশ সাদামাটা লুকে। পাকা চুল আর সাদামাটা শাড়িতে ফের নজর কাড়লেন অনসূয়া মজুমদার। বেশ আধুনিক লুকে ধরা দিলেন পারিজাত চৌধুরীও। সব মিলিয়ে বেশ জমজমাট হতে চলেছে এই ছবি তা প্রথম ঝলকেই খানিক স্পষ্ট।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া