মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৫৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্নে তৃতীয় দিনের খেলা শেষ। ভারত এখনও পিছিয়ে ১১৬ রানে। হাতে রয়েছে আর এক উইকেট। খেলার বাকি আর দু’দিন। ম্যাচে ফলাফলের সম্ভাবনা এখনও রয়েছে। তবে বৃষ্টি শনিবার মেলবোর্নে খেলায় দু’বার ব্যাঘাত ঘটিয়েছে। চায়ের বিরতির আগে একবার বৃষ্টি হয়। যার জেরে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। আবার তার পর খেলা শুরু হওয়ার ঘণ্টা দেড়েক পর ফের বৃষ্টি ও মন্দ আলোর জন্য খেলা বন্ধ হয়। তৃতীয় দিন আর খেলা হয়নি।
যদি রবি ও সোমবার বৃষ্টি হয় সেক্ষেত্রে ফলাফল হওয়া চাপের। ব্রিসবেন টেস্টে বৃষ্টির পরিমাণ ছিল অনেক বেশি। শেষ অবধি খেলা ড্র হয়। আর মেলবোর্নে নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের লড়াই ভারতকে টেনে তুলেছে। ম্যাচ ড্রয়ের সম্ভাবনা অনেকটাই জাগিয়ে তুলেছে। আর মেলবোর্ন টেস্ট যদি ড্র হয় কিংবা ভারত হারে সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের যাওয়ার সম্ভাবনা কতটা সেটা জেনে নেওয়া যাক।
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা আছে এক নম্বরে। অস্ট্রেলিয়া দুইয়ে। তিনে ভারত। ভারত সিরিজ ৩–১ জিতলে সরাসরি চলে যাবে ফাইনালে। তবে সেই সম্ভাবনা এখন অনেকটাই কম। কারণ মেলবোর্ন টেস্ট এখন যে জায়গায় দাঁড়িয়ে। তবে মেলবোর্ন টেস্টে ড্র কিংবা হারলেও ভারত যেতে পারে ফাইনালে। আর সেক্ষেত্রে রোহিতদের নজর রাখতে হবে দুটি টেস্ট সিরিজের ফলাফলের দিকে।
একটি দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান। অপরটি অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা। এখন ভারত যদি বর্ডার গাভাসকার ট্রফি ২–১ ব্যবধানে জেতে সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের একটি ড্র করতেই হবে। অথবা পাকিস্তানকে হারাতেই হবে দক্ষিণ আফ্রিকাকে। আর ভারত যদি সিরিজ ২–২ ড্র করে সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে হারাতেই হবে অস্ট্রেলিয়াকে। আর পাকিস্তানকে ২–০ জিততে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর ভারত যদি সিরিজ ১–১ ড্র করে সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে ১–০ ব্যবধানে জিততেই হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিংবা পাকিস্তানকে ২–০ হারাতে হবে দক্ষিণ আফ্রিকাকে। আর ভারত বর্ডার গাভাসকার ট্রফি হেরে গেলে আর ফাইনালে যাওয়ার কোনও সম্ভাবনা থাকবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি