মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

gavaskar angry on rishabh pant

খেলা | স্টুপিড একটা, পন্থকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ গাভাসকারের

Rajat Bose | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৪৪Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ তৃতীয় দিন ভরসা ছিল ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। কিন্তু ব্যাট হাতে দু’‌জনেই ব্যর্থ। দলকে বাঁচিয়েছেন নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। 


এদিনও দায়িত্বজ্ঞানহীনভাবে ব্যাট চালিয়ে আউট হয়েছেন পন্থ। দলের যখন তাঁকে প্রয়োজন, তখন এরকম শট ক্ষমার অযোগ্য অপরাধ। এমনটাই মনে করেন সুনীল গাভাসকার। ধারাভাষ্যের মাঝেই তিনি চিৎকার করে ওঠেন ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’ বলে!


মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে রবীন্দ্র জাদেজা এবং পন্থের দিকেই তাকিয়ে ছিল টিম ইন্ডিয়া। নিজের ইনিংসের শুরুটা মন্দ করেননি তারকা উইকেটকিপার। কিন্তু খানিক পরই স্কট বোলান্ডের রাউন্ড দ্য উইকেট বলে পুল মারার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন। পেটের কাছে বল এসে লাগায় দেখে মনে হয়, তাঁর লেগেছে। সে যাত্রায় কোনওক্রমে বেঁচে গেলেও সেই ভুল থেকে শিক্ষা নেননি তিনি। কারণ সেই একই শট মারতে গিয়েই আউট হন। ২৮ রানে ফেরেন প্যাভিলিয়নে। কামিন্স যে ডিপ ফাইন লেগ এবং ডিপ থার্ড ম্যানে ফিল্ডার সাজিয়ে রেখেছেন, তা খেয়ালই করেননি পন্থ। আর তা দেখেই মেজাজ হারান সানি। তিনি বলে দেন, ‘‌চূড়ান্ত বোকামি। দেখছ, দুজন ফিল্ডার আছে, তাতেও ওই শট মারছ! আগের শটটা মিস করে আবারও এক কাণ্ড ঘটাল। ডিপ থার্ড ম্যানের হাতে উইকেটটা তুলে দিয়ে এল। ভারত এখন যে পরিস্থিতিতে আছে, তাতে এটা একদমই চলে না। এটাকে স্বাভাবিক খেলা বলা যায় না। বলতে বাধ্য হলাম এটা অত্যন্ত বোকা বোকা শট। দলকে চাপে ফেলে দেওয়া ছাড়া আর কিছুই না। ভারতীয় ড্রেসিংরুম নয়, এই ঘটনার পর ওর অন্য ড্রেসিংরুমে যাওয়া উচিত।’‌ তবে পরিস্থিতি এখন অনেকটাই সামলে নিয়েছেন রেড্ডি ও সুন্দর। 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া