রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ক্যান্সারকে সঙ্গে নিয়েই অভিনয়ে ফিরছেন হিনা খান! সলমনের জন্মদিনে কোন বিশেষ বার্তা দিলেন ক্যাটরিনা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৮ ডিসেম্বর ২০২৪ ১৬ : ১৭Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


ফিরছেন হিনা 

ক্যান্সারকে সঙ্গে নিয়েই ফের অভিনয় জগতে ফিরছেন বলি অভিনেত্রী হিনা খান। সমাজ মাধ্যমে অসুস্থতার খবর নিজেই দিয়েছিলেন অভিনেত্রী। মারণ রোগের সঙ্গে লড়াইয়ের প্রতিটা মুহূর্ত তিনি তুলে ধরেছিলেন। তাঁর অদম্য লড়াইয়ে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। এবার কাজে ফেরার সুখবর দিলেন অভিনেত্রী। 'গৃহলক্ষ্মী'  নামে আসন্ন এক ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে।  হিনা ছাড়াও অভিনয় করছেন চাঙ্কি পাণ্ডে, দিব্যেন্দু ভট্টাচার্য ও রাহুল দেব।


কত কোটির মালিক জায়েদ খান?


বলি অভিনেতা জায়েদ খান ২০০৩ সালে অভিনয় জগতে পা রাখেন। শাহরুখ খানের সঙ্গে 'ম্যায় হুঁ না' ছবিতে দর্শক দেখেছিলেন তাঁকে। এরপরে বেশকিছু কাজ করলেও দর্শক মহলে তেমন জনপ্রিয়তা পান নি। জানা যায়, অভিনয়ের পাশাপাশি তিনি ব্যয় করেছিলেন বেশকিছু ব্যবসায়। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, বর্তমানে জায়েদ খানের সম্পত্তির পরিমাণ প্রায় ১৫০০ কোটি। যা রণবীর কাপুর, আল্লু অর্জুন এমনকী প্রভাসকেও ছাপিয়ে গিয়েছে। 


সলমনের জন্মদিনে ক্যাটরিনার শুভেচ্ছা 

২৭ ডিসেম্বর সলমন খানের জন্মদিনে প্রতি বছর তাঁর বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভিড় ছিল পড়ার মতো। এদিন পরিবারের সঙ্গেই কাটালেন অভিনেতা। অনুরাগী থেকে বলি তারকাদের শুভেচ্ছা বার্তায় ভেসেছেন 'ভাইজান'। এদিন ক্যাটরিনা কাইফ সমাজ মাধ্যমে সলমনকে শুভেচ্ছা জানিয়ে লেখেন,"পৃথিবীর সমস্ত খুশি তোমার জন্য তোলা থাক। সমস্ত ইচ্ছে, স্বপ্ন ঈশ্বর পূরণ করুক। জন্মদিন তোমার মুখের হাসি বজায় রাখুক।" ক্যাটরিনার এই শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়তেই নেটিজেনরা দারুণ খুশি। দূরত্ব ভুলে ফের একবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন ক্যাটরিনা এমনটাই মনে করছেন তাঁরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া