রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Tekka movie famed Bengali singer Rapurna Bhattacharya talks about Bengali songs srijit mukherji and dev

বিনোদন | ইনস্টাগ্রামে গাওয়া থেকে সৃজিত মুখোপাধ্যায়ের তিনটি ছবিতে গানের হ্যাটট্রিক! মুখোমুখি রাপূর্ণা ভট্টাচার্য

Rahul Majumder | | Editor: Syamasri Saha ২৭ ডিসেম্বর ২০২৪ ০১ : ১৫Rahul Majumder

চলতি বছরের পুজোয় কলকাতায় বাংলা ছবির পাশাপাশি আলোচিত হয়েছে তাঁর গাওয়া গান। সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবিতে তাঁর গাওয়া গান 'তোমায় ছেড়ে যেতে পারলাম কই' শুনে তারিফ করেননি এমন শ্রোতা বিরল। তিনি, রাপূর্ণা ভট্টাচার্য। সৃজিতের আগামী দু’টি ছবিতেও শোনা যাবে তাঁর গাওয়া গান। কেরিয়ার, জীবন, গান-সবকিছু নিয়ে আজকাল ডট ইন-এর সঙ্গে এবার আড্ডায় মাতলেন রাপূর্ণা। শুনলেন রাহুল মজুমদার। 

প্রশ্ন: প্লেব্যাক করা প্রথম ছবির নায়ক দেব, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়? কীভাবে সম্ভব হল?

রাপূর্ণা: ছোট থেকেই গান গাই। বছরখানেক আগে দিদির পরামর্শে বিভিন্ন জনপ্রিয় হিন্দি, বাংলা গান গেয়ে সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকি। অরিজিৎ সিং-এর বাছাই করা ২১টি হিন্দি-বাংলা গান আমি টানা ২১ দিনে আপলোড করি। নেটপাড়ায় খুব জনপ্রিয় হয়েছিল সেই সিরিজটা। বিশেষ করে ওই সিরিজের বাংলা গানগুলো। যাঁরা শুনেছিলেন, তাঁদের মধ্যে যেমন ছিলেন পরিচালক বিরসা দাশগুপ্ত তেমন ছিলেন সৃজিত মুখোপাধ্যায়! 

প্রশ্ন: তারপর?

রাপূর্ণা: তারপর ধীরে ধীরে দেখলাম সৃজিত স্যার আমার একাধিক গান শুনছেন, ভিডিও দেখছেন এবং তাতে ‘লাইক’ দিচ্ছেন। একদিন উনি টেক্সট করলেন এবং জানালেন আমার গাওয়া বেশ কয়েকটি গান ওঁর ভাল লেগেছে। এইভাবে টুকটাক কথা শুরু হল। তারপর একদিন স্যার একটি গানের বেশ কয়েকটি লাইন পাঠালেন এবং সঙ্গে সুর-ও। পাঠিয়ে নির্দেশ দিলেন এই গানটি যেন আমি গেয়ে রেকর্ড করে ওঁকে পাঠাই। তাই-ই করেছিলাম। ব্যস! তারপরেই জানলাম আমার ওই গান নির্বাচিত। থাকবে সৃজিত স্যারের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতে (হাসি)।

 

প্রশ্ন: টেক্কা -র আগেই ‘সত্যি বলে সত্যি কিছু নেই’?

রাপূর্ণা: বিশ্বাস করুন, এটাই হয়েছিল। ‘টেক্কা’ ছবিতে গান গাওয়ার ব্যাপারটা তো আরও মজার। একদিন ঘুম থেকে উঠে দেখি, ফোনে অনেকগুলো মিস্ড কল। সব'কটি কল সৃজিত স্যার করেছিলেন। কোনওরকমে তাড়াহুড়ো করে পাল্টা ফোন করলাম। প্রথমে মৃদু বকুনি -'তোকে আর গান গাইতে হবে না। ঘুমিয়েই থাক! এইসব আর কি...(হাসি) তারপর যেই শুনলেন আমি কলকাতায়, তখনই নির্দেশ এল আগামী দু'ঘন্টার মধ্যে একটি রেকর্ডিং স্টুডিওতে হাজির হওয়ার। গেলাম। গিয়ে শুনলাম ‘টেক্কা’র ‘তোমায় ছেড়ে যেতে পারলাম কই’ গানটির মেল ভার্সন গেয়েছেন অনুপম রায়। আমাকে গাইতে হবে ফিমেল ভার্সন। ঘন্টা তিনেকের মধ্যে গানটা তুলে রেকর্ড। সবকিছু হয়ে গেল একবেলার মধ্যেই! 

 

প্রশ্ন: সৃজিত মুখোপাধ্যায় তো ছবির পাশাপাশি গান নিয়েও দারুণ প্যাশনেট। অল্প হলেও বকা খাননি এটা বিশ্বাস করতে হবে?

রাপূর্ণা: না, না সত্যি সেভাবে বকা খাইনি। বরং চটপট তুলে ফেলেছিলাম এই গানটা। তবে বকা খেয়েছি সৃজিত স্যারের 'উইঙ্কেল টুইঙ্কল' ছবিতে একটি গান রেকর্ডিংয়ের সময়। 

প্রশ্ন: আচ্ছা। ‘টেক্কা’, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর পর সৃজিতের ‘উইঙ্কেল টুইঙ্কল’-এও শোনা যাবে আপনার গান! 

রাপূর্ণা: (জোরে হাসি) না, না এই নিয়ে আর কোনও কথা নয়। 

 

প্রশ্ন: বলেই তো দিলেন। তাহলে বকা খাওয়া নিয়েও আরও একটু বলুন...
রাপূর্ণা: না, না বেশি কিছু বলিনি (হাসি) ওই গানে একটি শব্দ রয়েছেন ‘আলো’। সেটা উচ্চারণ করে ফেলেছিলাম 'আলু'। বাপরে বাপ্! সৃজিত স্যার তারপর যা বকা দিলেন, এখনও ভুলিনি। 

 

প্রশ্ন: আপনার ‘আলু’ গানটি কোন ঘরানার? কোন অভিনেত্রীর কণ্ঠে শোনা যাবে আপনার গান?
 রাপূর্ণা: (হাসতে হাসতে) আলু নয় আলো! সম্ভবত, সোহিনী সরকারের কণ্ঠে শোনা যাবে আমার এই গান। এই গান মূলত ইমোশনের। 

 

 

প্রশ্ন: ফিরি, ‘তোমায় ছেড়ে যেতে পারলাম কই’-এর প্রসঙ্গে। দেব কিছু বলেছিলেন?
রাপূর্ণা: দেবদাও খুব প্রশংসা করেছিলেন এই গানের। আমাকে বলেছিলেন, এই গান শেষ না হওয়া পর্যন্ত আসন ছেড়ে উঠতে পারবেন না দর্শক-শ্রোতার দল। 

 

প্রশ্ন: এইমুহূর্তে আপনার জীবন যে খাতে বইছে, কোন গান দিয়ে তাঁকে ব্যাখ্যা করবেন?
রাপূর্ণা: গান নয়, আমি একটা জনপ্রিয় সংলাপ বলতে চাই। ‘আনন্দ’ ছবির সেই সংলাপ সৃজিত স্যার ‘হেমলক সোসাইটি’তেও ব্যবহার করেছিলেন। সেটি হল - বাবুমশাই, জিন্দেগি লম্বি নেহি, বড়ি হোনি চাহিয়ে! (হাসি)


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া