রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | স্যুটকেস ভর্তি টাকা, চারিদিকে রক্ত আর রক্ত! 'ভাগ্যলক্ষ্মী' সহায় হবে ঋত্বিক-শোলাঙ্কির? মৈনাকের ছবির ট্রেলারে টানটান রহস্য

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ ডিসেম্বর ২০২৪ ০১ : ১৫Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: সন্তানকে বাইরে স্কুলে পড়তে পাঠিয়েছে সত্য ও কাবেরী। ছেলের পড়াশোনার খরচের চিন্তা কপালে ভাঁজ ফেলেছে তাঁদের। মধ্যবিত্ত সংসারের এমন পরিস্থিতিতে হঠাৎ এক রাতে জীবন ওলট-পালট হয়ে যায় দম্পতির। সাদামাটা পরিবার জড়িয়ে পড়ে অপরাধে। কীভাবে সেই জাঁতাকলের ঘেরাটোপ থেকে বেরিয়ে আসবেন তাঁরা। নতুন বছরে রহস্যে মোড়া এই ক্রাইম থ্রিলার ছবি উপহার দিতে চলেছেন পরিচালক মৈনাক ভৌমিক। বছরশেষে প্রকাশিত হল 'ভাগ্যলক্ষ্মী’র 'ট্রেলার। 

পরিচালক মৈনাক ভৌমিকের এই ছবিতে প্রথমবার জুটি হিসাবে দেখা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তী ও শোলাঙ্কি রায়কে। ঋত্বিকের চরিত্রের নাম সত্য। শোলাঙ্কি অভিনয় করেছেন তাঁর স্ত্রী কাবেরীর ভূমিকায়। মধ্যবিত্ত দম্পত্তির জীবনের নানা সমস্যায় আটকে পড়ার গল্পই তুলে ধরা হয়েছে 'ভাগ্যলক্ষ্মী'র গল্পে। আগামী বছরের ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এই ছবির প্রযোজনায় 'নন্দী মুভিজ'। মৈনাকের পরিচালনায় ফুটে উঠবে ভরপুর রহস্যের ছবি। কীভাবে ছিমছাম দম্পতির জীবন ঘটনাচক্রে জড়িয়ে যাবে অপরাধ জগতের সঙ্গে সেই নিয়েই এগোবে গল্প।
 
ভাইয়ের সঙ্গে ছেলেকে দিল্লির স্কুলে পড়তে পাঠানো,তারপর তার খরচ চালাতে গিয়ে চিন্তায় পড়ে যান সত্য। কিন্তু আচমকাই এক রাতে তাঁর স্কুলের বন্ধু সায়ন বাড়িতে আসে। রহস্যজনকভাবে তাঁদের বাড়িতেই অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু হয় সায়নের। এরপরই বাড়িতে সায়নের সুটকেশ ভর্তি টাকা উদ্ধার করে সত্য। সেই টাকার রহস্য উদঘাটন করতে গিয়ে মাদক পাচারের বিপজ্জনক জালে জড়িয়ে পড়েন তাঁরা। অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ে কী হবে দম্পতির? পরতে পরতে রহস্যে মোড়া গল্প উঠে আসবে ছবিতে। 

ঋত্বিক-শোলাঙ্কি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত, লোকনাথ দে, নীল মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার। পরিচালকের বক্তব্য, 'এক সাদামাটা দম্পতি যদি মৃত্যু রহস্যে জড়িয়ে পড়ে তখন তাঁদের কী পরিস্থিতি হয় সেটাই ছবিতে তুলে ধরতে চেয়েছি। ভাগ্যলক্ষ্মী কিছুটা বাস্তবের ছবি তুলে ধরছে আর কিছুটা কাল্পনিক গল্প বলবে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া