মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ড্রেসিংরুমে না গিয়েই অস্ট্রেলিয়ান সমর্থকদের সঙ্গে বচসা বিরাটের, বক্সিং ডে টেস্ট ঘিরে ক্রমশ বাড়ছে বিতর্ক

Kaushik Roy | ২৭ ডিসেম্বর ২০২৪ ২০ : ২৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্নে বিজিটির চতুর্থ টেস্টে ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি একাধিক বিতর্কের কেন্দ্রে। একে ম্যাচের প্রথম দিন অভিষেক ম্যাচ খেলতে নামা অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাসের বিতর্কে জড়িয়ে পড়েন কোহলি। প্রথম দিকে টানা কিছুক্ষণ স্লেজিংয়ের পরে বিরাটের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি কাঁধ দিয়ে ধাক্কা দেন ওই তরুণ ব্যাটারকে। তাঁর ম্যাচ ফিও কাটা হয়েছে এমনটাই জানিয়েছে আইসিসি। তবে এখানেই শেষ হয়নি ঘটনা। ওই ঘটনাকে নিয়ে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান মিডিয়া এবং সমর্থকরা লেগেছেন বিরাটের পেছনে।

 

 

কখনও সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে কটুক্তি, আবার কখনও মাঠে ভক্তদের কটাক্ষ এবং অবমাননামূলক মন্তব্য। এদিন সর্বশেষ ঘটনাটি ঘটে কোহলি আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরার সময়। বিরাট ড্রেসিংরুমে ফেরার পথে কয়েকজন অস্ট্রেলিয়ান ভক্তের মন্তব্য শুনে ফিরে এসে তাঁদের সামনে দাঁড়ান। রাগে তাদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু বলতে শোনা যায় বিরাটকে। মাঠের নিরাপত্তাকর্মী এসে তাঁকে সরিয়ে নিয়ে যান। বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবং সমর্থকদের এমন আচরণ শুধুমাত্রই ভারতীয় দলের ওপর মানসিক চাপ সৃষ্টি করার জন্য করা।

 

 

গত দু’বারের সিরিজে নিজেদের মাঠে ভারতের কাছে পরাজিত হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। বর্তমানে সিরিজ ১-১ হওয়ায় অস্ট্রেলিয়ার এই মরিয়া প্রচেষ্টা আরও স্পষ্ট। এদিন ব্যাট করার জন্য মাঠে প্রবেশের সময়ই এমসিজিতে অস্ট্রেলিয়ান সমর্থকদের একটা বড় অংশের কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। অন্যদিকে, ভারতীয় সমর্থকরা এর পাল্টা জবাব দেন করতালির মাধ্যমে। ধারাভাষ্যে শোনা যায়, বিরাট মাঠে নামার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ান ভক্তদের একাংশ কটাক্ষ করছেন। অন্যদিকে, ভারতীয় সমর্থকরা তাঁকে উৎসাহ দিয়ে স্বাগত জানান। মাঠের বাইরে একপ্রকার ভিন্ন লড়াই চলছে ভক্তদের মধ্যেও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া