মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৭ ডিসেম্বর ২০২৪ ১৯ : ২৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ব্যাট হাতে নয়, মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নিজের আচরণের জন্য শিরোনামে উঠে এসেছেন বিরাট কোহলি। এমনকি, অস্ট্রেলিয়ান সংবাদপত্রের প্রথম পাতাতেও এদিন তাঁকে কটাক্ষ করে বড় ছবি বেরিয়েছে। বক্সিং ডে টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃতভাবে কাঁধে ধাক্কা দেওয়ার জন্য আইসিসি কোহলিকে তাঁর ম্যাচ ফি-র ২০% জরিমানা করে। এর রেশ দেখা যায় দ্বিতীয় দিনের খেলাতেও। রোহিত শর্মা ও কে এল রাহুলের আউট হওয়ার পর বিরাট কোহলি যশস্বী জয়সওয়ালের সঙ্গে ব্যাট করতে মাঠে নামেন।
তবে তিনি মাঠে প্রবেশের সময়ই এমসিজিতে অস্ট্রেলিয়ান সমর্থকদের একটা বড় অংশের কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। অন্যদিকে, ভারতীয় সমর্থকরা এর পাল্টা জবাব দেন করতালির মাধ্যমে। ধারাভাষ্যে শোনা যায়, বিরাট মাঠে নামার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ান ভক্তদের একাংশ কটাক্ষ করছেন। অন্যদিকে, ভারতীয় সমর্থকরা তাঁকে উৎসাহ দিয়ে স্বাগত জানান। মাঠের বাইরে একপ্রকার ভিন্ন লড়াই চলছে ভক্তদের মধ্যেও। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান বলেন, মাঠের এক প্রান্তে কোহলির সমর্থনে চিৎকার শোনা যাচ্ছে, অন্য প্রান্তে অস্ট্রেলিয়ান সমর্থকরা কটাক্ষ করছেন। টেস্ট ক্রিকেটের সেরা পরিবেশ চোখে পড়ছে মেলবোর্নে’।
বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে কোহলি ধৈর্যের পরিচয় দেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে তৃতীয় উইকেটের জন্য ১০২ রানের পার্টনারশিপ গড়েন। যশস্বী ১১৮ বলে ৮২ রান করেন, যেখানে ছিল ১১টি বাউন্ডারি ও একটি ছক্কা। তবে দুই ব্যাটারের ভুল বোঝাবুঝির কারণে যশস্বী রান আউট হন। কোহলিও বেশি দূর এগোতে পারেননি। ৮৬ বলে ৩৬ রান করে আউট হন। ভারত ১৫৩/২ থেকে মাত্র ৬ রানের ব্যবধানে পরপর তিন উইকেট হারায়। দিনের শেষে ভারতের হয়ে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি