মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

india in huge pressure in melbourne test

খেলা | ফের ব্যর্থ টপ অর্ডার, রোহিত ও রাহুলকে হারিয়ে মেলবোর্নে কাঁপছে ভারত

Rajat Bose | ২৭ ডিসেম্বর ২০২৪ ১৫ : ২৫Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ রোহিত ও রাহুলের উইকেট হারিয়ে মেলবোর্ন টেস্টে চাপে ভারত। চা পানের বিরতিতে ভারতের রান ৫১/‌২। দুই ব্যাটারকেই ফিরিয়েছেন প্যাট কামিন্স। 


অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ভারত। অহেতুক পুল করতে গিয়ে ফিরে যান ভারত অধিনায়ক। যার কোনও দরকারই ছিল না। সহজ ক্যাচ ধরেন বোলান্ড। মাত্র ৩ রান করেছেন তিনি। এডিলেড, ব্রিসবেনের পর মেলবোর্নেও প্রথম ইনিংসে ব্যর্থ রোহিত। তাঁকে নিয়ে এবার সত্যিই ভাবার সময় হয়েছে নির্বাচকদের। রাহুলকে সরিয়ে ওপেনে এলেও রান পেলেন না তিনি। রোহিত ফিরলেও খেলাটা অনেকটা ধরে নিয়েছিলেন যশস্বী ও রাহুল। কিন্তু দলের রান যখন ৫১, কামিন্সের দুরন্ত ইনসুইঙ্গারে বোল্ড হয়ে গেলেন রাহুল (‌২৪)‌। যশস্বী ২৩ রানে রয়েছেন উইকেটে। টপ অর্ডার ফের ভাঙনের মুখে। এখন দেখার বিরাট কী করেন। 


এর আগে দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪৭৪ রানে। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল জসপ্রীত বুমরা। পেলেন চার উইকেট। 


প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৩১১/‌৬। উইকেটে ছিলেন স্টিভ স্মিথ ও প্যাট কামিন্স। সপ্তম উইকেটে দু’‌জনে যোগ করেন ১১২ রান। সেখানেই ব্যাকফুটে চলে যায় ভারত। মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি ফস্কান অধিনায়ক কামিন্স। স্টিভ স্মিথ করেন ১৪০। ব্রিসবেনের পর মেলবোর্নেও শতরান পেলেন এই অজি ব্যাটার। কামিন্স ফিরে গেলেও টেল এন্ডারদের নিয়ে লড়াই চালিয়ে দলের রানকে ৪৭৪ রানে পৌঁছে দেন স্মিথ। 


ভারতীয় বোলারদের মধ্যে বুমরা পেলেন চার উইকেট। সিরিজে ২৫ উইকেট হয়ে গেল তাঁর। আকাশ দীপ পান ২ উইকেট। জাদেজার শিকার তিনটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া