মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৭ ডিসেম্বর ২০২৪ ১৫ : ০৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার নেতৃত্ব ফের প্রশ্নের মুখে। মেলবোর্নে তাঁর একাধিক সিদ্ধান্ত বুমেরাং হয়ে গেছে। রোহিতের নেতৃত্বের সমালোচনা করেছেন খোদ সুনীল গাভাসকার থেকে রবি শাস্ত্রীরা।
শুভমান গিলকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছে। কিন্তু বল হাতে তিনি বিরাট কিছু করতে পারেননি। মাত্র একটি উইকেট নিয়েছেন। তাছাড়া বোলিং ও ফিল্ডিং পরিবর্তনেও একাধিক গলদ ছিল রোহিতের। এমনটাই মনে করছেন সানি ও শাস্ত্রী।
মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন ধারাভাষ্যকার রবি শাস্ত্রী প্রশ্ন তোলেন রোহিত ও গম্ভীরের একটি সিদ্ধান্তে। সেটা হল কেন অতিরিক্ত এক জন স্পিনার খেলানো হল মেলবোর্নে। শাস্ত্রীর কথায়, ‘কেন দুই স্পিনারকে খেলানো হল বুঝলাম না। দুই স্পিনারকে তো আক্রমণে আনাই হল ৪০ ওভারের পর। মেলবোর্নে সবসময় স্পিনারদের দুই দিক থেকে আক্রমণে আনা উচিত। বুঝলাম না কেন সুন্দর ও জাদেজাকে ৪০ ওভারের পর আক্রমণে আনা হল। তাহলে দুই স্পিনার খেলানোর যৌক্তিকতা কোথায়?’
দ্বিতীয় দিন বুমরাকে শুরুতে বোলিংয়ে আনা হয়নি। তিনি আসেন তৃতীয় ওভারের মাথায় বল করতে। এটা শাস্ত্রীর সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়নি। বলেছেন, ‘বুমরাকে নিয়ে ওভার শুরু করানো উচিত ছিল। সেখানে সিরাজকে বল ধরিয়ে দেওয়া হল। সিরাজের এখন অতটা আত্মবিশ্বাস নেই। তাই ওকে খেলা এখন সহজ।’ ফিল্ডিং নিয়ে শাস্ত্রীর প্রশ্ন, ‘স্টার্ক যখন ব্যাট করতে এল তখন লং অফ ও লং অনে ফিল্ডার রাখা হল। এক জনকে তো সামনে আনা যেত।’
ভারতীয় বোলিং নিয়ে বিরক্ত সানিও। বোলাররা নতুন বলে ফায়দা তুলতে ব্যর্থ বলে জানিয়েছেন গাভাসকার। তাঁর কথায়, ‘একদম সাধারণ মানের বোলিং। ভাল বাউন্সার দিতে দেখলাম না। খুব হতাশ এই বোলিং দেখে। আকাশ দীপ অফস্টাম্পের বাইরে সমানে বল করে গেল। নতুন বলের ফায়দা নিতেই পারল না। ফিল্ডিংয়েও অনেক বল ফস্কেছে।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি