রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৬ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৫৯Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: 'তু লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা...'র কবি অরুণ চক্রবর্তী স্মরণে পালিত হল সহজিয়া উৎসব ২০২৪। গানটি শ্রীরামপুর স্টেশনে কংক্রিটের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি মহুয়া গাছকে দেখে, বাউল কবি অরুণ কুমার চক্রবর্তী এই কবিতাটি লেখেন আর তাতে সুর বসিয়ে প্রথম রেকর্ড করেন বাঁকুড়ার ভূমিপুত্র স্বর্গীয় সুভাষ চক্রবর্তী। এই গান শোনেননি, এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না।
প্রত্যন্ত গ্রামীণ লোকশিল্পী থেকে অতি জনপ্রিয় ফোক-রক ব্যান্ড, এই গানটি হয়ে উঠেছে যে কোনও মঞ্চের অন্যতম আকর্ষণ। ২৩ নভেম্বর, চুঁচুড়ায়, নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'লাল পাহাড়ি' গানটির স্রষ্টা। পেশায় শিবপুর বি.ই. কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তবে নেশায় কবি, প্রাবন্ধিক, পর্বতারোহী, পরিবেশকর্মী এবং প্রশিক্ষিত কথাকলি নৃত্যশিল্পী ছিলেন তিনি।
হিন্দমোটরে কাজ করতেন, কিন্তু কবিতার টানে সব ছেড়ে দেন স্কুলশিক্ষিকা সহধর্মিনীর আশ্বাসে। তাঁকে স্মরণ করে কলকাতার রবীন্দ্র সদনে সম্প্রতি অনুষ্ঠিত হল গ্রামীণ ও নাগরিক লোকশিল্পীদের সমন্বয়ে রঙিন ও বর্ণাঢ্য 'সহজিয়া উৎসব ২০২৪'। সহজিয়া ফাউন্ডেশন আয়োজিত তাঁদের এই ত্রয়োদশতম বার্ষিক উৎসবের প্রতিটি পরতে ছিল জীবনের শাশ্বত আনন্দ উদ্যাপনের প্রকাশ। যা অরুণ চক্রবর্তী শেষ নিঃশ্বাস পর্যন্ত তার জীবন চর্চা ও চর্যায় মেনে চলেছিলেন।
পরিপূর্ণ প্রেক্ষাগৃহে গানে গানে কবিকে স্মরণ করলেন দেবদাস বাউল, মনসুর ফকির, খুদাবক্স ফকির, লক্ষ্মণদাস বাউল, গৌতমদাস বাউল, রীণা দাসী, রঞ্জন প্রসাদ, ভূমির সৌমিত্র রায়, স্বপন বসু, দেবপ্রতিম দাসগুপ্ত, তন্ময় কর, শোভনসুন্দর বসু, মৌনীতা চট্টোপাধ্যায় প্রমুখ।
এবার 'সহজিয়া সম্মান ২০২৪' পেলেন মুর্শিদাবাদের প্রবীণ ফকির গায়ক শ্রী খুদাবক্স ফকির এবং নগর বাউল শ্রী স্বপন বসু। সহজিয়া ফাউন্ডেশনের কর্ণধার ও লোক সঙ্গীত গবেষক গায়ক দেব বলেন, "সহজিয়ার মূল কাজই হল লোকসঙ্গীতের নানা ধারা চর্চার মধ্যে দিয়ে শহর ও গ্রামকে এক সুতোয় গাঁথা। অরুণ দাও এই সেতুবন্ধনের কাজটাই করে গিয়েছিলেন। সহজিয়া সম্মান প্রদানের ক্ষেত্রেও আমরা সেইদিকে খেয়াল রাখার চেষ্টা করি। অরুণ দাকে নিয়ে আমরা 'লাল পাহাড়ির দেশে যা' গানটির ২০২২ এ ৫০ বছর পূর্তি উৎসব করেছিলাম।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি