মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৬ ডিসেম্বর ২০২৪ ০০ : ১১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: অভিষেকেই ক্রিকেটবিশ্বকে চমকে দেন অস্ট্রেলিয়ার ওপেনার স্যাম কনস্টাস। স্কুপ শটে বুমরাকে গ্যালারিতে ফেলেন তিনি।
শেষবার ২০২১ সালে সিডনি টেস্টে বুমরা ছয় খেয়েছিলেন। তারপর ২০২৪ সালের ২৬ ডিসেম্বর। তিন বছর পর এবং টেস্টে ৪৪৮৩ বল পর ফের ছয় খেলেন জসপ্রীত বুমরা।
স্যাম কনস্টাসের ভাই বিলি ফিজিওথেরাপিস্ট। তিনিই খবরের ভিতরের খবর ফাঁস করলেন মেলবোর্নের প্রথম দিনের পরে।
বিলির বক্তব্যের পর জানা যায় তাঁদের বাবার ভুলের জন্যই সেই ছোট বয়সেই দ্রুতগতির বল খেলার মানসিকতা তৈরি হয়ে গিয়েছিল স্যাম কনস্টাসের। দারুণ গতিতে ধেয়ে আসা বল দেখেও আর ভয় পেতেন না স্যাম কনস্টাস। তাঁর এই অকুতোভয় ক্রিকেট এদিন মেলবোর্নে কাজে এসেছে।
ফক্স ক্রিকেটকে বিলি বলেছেন, ''আমরা তখন খুব ছোট। বাবা আমাদের প্রথমবার বোলিং মেশিনের সামনে দাঁড় করাল। বাবা ভুল করে ঘণ্টায় ৯০ কিলোমিটারের পরিবর্তে ৯০ মাইল বেগের মেশিনের বাটন টিপে দিয়েছিল। ওই মেশিন থেকে ধেয়ে আসা বল খেলে দিয়েছিল স্যাম। ব্যাটের মাঝখান দিয়েই মেরেছিল। পাঁচ-ছয় বছর বয়সে সেটা সবার কাছেই স্বপ্ন। ছোটবেলা থেকেই দেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখত স্যাম। সেই স্বপ্ন সত্যি হয়েছে আমাদের পরিবারের।''
টেস্টের শুরুতেই স্যাম কনস্টাসের আগ্রাসী ব্যাটিং ভারতীয়দের ব্যাকফুটে ঠেলে দেয়। বুমরার মতো সুপারস্টার বোলারকে কনস্টাস আক্রমণ করেন। স্কুপ মেরে চার-ছক্কা হাঁকান। তাঁর আগ্রাসী ব্যাটিং দেখে বিস্মিত ক্রিকেটবিশ্ব। বিশেষজ্ঞরা মনে করছেন, স্যাম কনস্টাসের মধ্যে মশলা রয়েছে।
অভিষেক টেস্টে ভাল রান করার ব্যাপারে আশাবাদী ছিলেন স্যাম কনস্টাস। তা জানিয়েছেন কনস্টাসের ভাই বিলি। তিনি বলেন, ''আমি ফিজিওথেরাপিস্ট। টেস্টের আগেরদিন স্যাম আমাকে বলল, আমাকে ম্যাসাজ দিতে পারবি? আমি জিজ্ঞাসা করি কত রান করবি? জবাবে স্যাম আমাকে বলল, চিন্তা করিস না, ভাল রান করব। ওকে দেখে খুব রিল্যাক্সড মনে হয়েছে। চাপের লক্ষ্ণণও ছিল না।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি