মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৬ ডিসেম্বর ২০২৪ ২০ : ০৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: শেষবার ২০২১ সালে সিডনি টেস্টে বুমরা ছয় খেয়েছিলেন। তারপর ২০২৪ সালের ২৬ ডিসেম্বর। তিন বছর পর এবং টেস্টে ৪৪৮৩ বল পর ফের ছয় খেলেন জসপ্রীত বুমরা। বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তরুণ ওপেনার স্যাম কনস্টাস টি২০ ভঙ্গিতে ছয় মারেন বুমরাকে। স্কুপ শট উইকেটরক্ষকের মাথার উপর দিয়ে সোজা গিয়ে পড়ে বাউন্ডারির বাইরে। বুমরার বলে রীতিমতো আক্রমণাত্মক ব্যাটিং করে যান এই তরুণ।
টেস্টে দ্বিতীয় কনিষ্ঠ হিসেবে অভিষেকে হাফ সেঞ্চুরি করা অজি ব্যাটার হয়ে গেলেন কনস্টাস। তাঁর বয়স মাত্র ১৯। এদিন তিনি ৬৫ বলে করেছেন ৬০। মেরেছেন ছয়টি চার ও দুটি ছয়। আর সবচেয়ে কনিষ্ঠ হিসেবে ১৭ বছর ২৪০ দিনে টেস্টে অজি ব্যাটার হিসেবে অর্ধশতরান করেছিলেন ইয়ান ক্রেগ। সালটা ছিল ১৯৫৩।
তালিকায় তিনে আছেন নীল হার্ভে। ১৯৪৮ সালে ১৯ বছর ১২১ দিন বয়সে অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরি করেছিলেন হার্ভে। আর চারে আছেন আর্চি জ্যাকসন। ১৯২৯ সালে ১৯ বছর ১৫০ দিন বয়সে তিনি অর্ধশতরান করেছিলেন।
পারথ টেস্টের আগে প্রধানমন্ত্রী একাদশের হয়ে ভারতের বিরুদ্ধে দু’দিনের প্রস্তুতি ম্যাচ শতরান করেছিলেন। তারপর থেকেই তিনি ছিলেন প্রচারের আলোয়। ১১টি প্রথম শ্রেণির ম্যাচে কনস্টাস এখনও অবধি করেছেন ৭১৮ রান। তার মধ্যে দুটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল কনস্টাসের। সাত ম্যাচে করেছিলেন ১৯১ রান। ছিল একটি শতরানও। বর্ডার–গাভাসকার ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়া এ দলের হয়ে ভারত এ দলের বিরুদ্ধেও খেলেন তিনি। চার ইনিংসে করেছিলেন ৯২। চলতি বছর শেফিল্ড শিল্ডে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক এই কনস্টাস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি