মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Basit Ali opens up on Virat Kohli-Sam Constas row

খেলা | 'ক্রিকেটের নয়, তাহলে আইপিএলেরই জয় বলতে হবে...', কোহলিকে বিরাট তোপ প্রাক্তন পাক তারকা বাসিতের

KM | ২৬ ডিসেম্বর ২০২৪ ২০ : ০০Krishanu Mazumder

আজকাল ওয়েবেডেস্ক: মেলবোর্নে  ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসের অভিষেক হল। প্রথম ম্যাচেই নজর কাড়েন তিনি। বুমরাকে র‍্যাম্প শট মেরে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মারেন। স্যাম কনস্টাসের সঙ্গে প্রথমে ঝামেলায় জড়িয়ে পড়েন মহম্মদ সিরাজ। পরে বিরাট কোহলি ধাক্কা মেরে বসেন তাঁকে। এর জন্য বিরাটের ম্যাচ ফি-র কুড়ি শতাংশ কেটে নেওয়া হয়েছে। বাচ্চা ছেলে স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে বিরাটের ধাক্কা মারার ঘটনায় বেজায় চটেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা বাসিত আলি। তিনি দ্বর্থহীন ভাবে বলে দিয়েছেন, অ্যান্ডি পাইক্রফ্ট ম্যাচ রেফারি। বিরাটের কঠিন শাস্তি হওয়া উচিত। দোষ বিরাটেরই। স্যামের কোনও দোষ ছিল না। বিরাটের যদি কঠিন শাস্তি না হয়, তাহলে বলব পাইক্রফ্টের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার ইচ্ছাই নেই। তাঁর ইচ্ছা আইপিএলে ম্যাচ রেফারিং করা। এখন দেখতে হবে ক্রিকেটের জিত হয় নাকি আইপিএলের।''

মেলবোর্নের বিরাট-স্যামের বিতর্ক প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বাসিত আলি টেনে এনেছেন ভারতের কিংবদন্তি শচীন তেণ্ডুলকরকে। বাসিত বলেছেন, ''আমরা কি কাউকে স্লেজিং করিনি? আমাদের বিরুদ্ধে খেলার সময়ে শচীনকেও স্লেজিং করা হয়েছে। কিন্তু ও কিছু বলেনি কোনওদিন। ব্যাটের মাধ্যমে জবাব দিয়েছে। স্যাম কনস্টাসের অভিষেক ঘটিয়ে অস্ট্রেলিয়া চাপ তৈরি করার চেষ্টা করেছিল ভারতের বোলারদের উপরে। সেই কৌশল একদম খেটে গিয়েছে।'' 

বুমরার বিরুদ্ধে শুরু থেকেই  র‍্যাম্প শট খেলতে চাইছিলেন স্যাম কনস্টাস। গোড়ায় ব্যাটে-বলে ঠিকঠাক হচ্ছিল না। কোহলি-বুমরারা হাসছিলেন কনস্টাসের এমন কাণ্ড কারখানা দেখে। বাসিত বলছেন, ''শুরুতে ডিস্কো করছিল স্যাম কনস্টাস। বলের লাইন মিস করছিল। আবার ব্যাট করছিল। আবার মিস করছিল বল। কিন্তু যখন মারতে শুরু করল তখন সবাই বিভ্রান্ত হয়ে গেল। কোহলি-রোহিতরা ওকে বলতেই পারত, আজকের খেলা শেষ হলে আমাকে র‍্যাম্প শট শেখাতে পারো। কিন্তু কোহলি এটা কী করে বসল? ও তো গ্রেট প্লেয়ার। ওর এরকম করাটা একেবারেই উচিত হয়নি।'' 
 
কোহলির কাণ্ড দেখার পরে পাক মুলুক থেকে বলা হচ্ছে কোহলির যদি কড়া শাস্তি না হয়, তাহলে বলতে হবে ক্রিকেটের জিত নয়, আইপিএলের জিত হয়েছে। কোহলির ম্যাচ ফি-র ২০ শতাংশ কাটা হচ্ছে। তাহলে কি বলবেন বাসিত? নিষিদ্ধ ঘোষিত হলেন না, কেবল আর্থিক জরিমানা। তবে কি আইপিএল জিতে গেল? 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া