রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | স্বামীর সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণা, তার মাঝেই পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যকে হারালেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়!

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ২৬ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৫০Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই স্বামীর সংসার থেকে বেরিয়ে দুই সন্তানকে একা মানুষ করার সিদ্ধান্ত নিয়েছেন রিয়া গঙ্গোপাধ্যায়। টলিপাড়ার অন্দরের খবর, অনেকদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল তাঁদের। দুই ছেলেমেয়ের জন্য এক ছাদের নিচে থাকছিলেন তাঁরা। কিন্তু এবার দাম্পত্যে ইতি টানতে চলেছেন রিয়া-অরিন্দম। কিন্তু বিচ্ছেদের নেপথ্যের কারণ নিয়ে এখনও খোলসা করেননি তাঁরা। গত নভেম্বরের এক সোমবারের সকালে সমাজ মাধ্যমে রিয়া লেখেন, “আজ থেকে অরিন্দম চক্রবর্তীর সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। যদি তাঁর সম্পর্কে কিছু জানার থাকে তাহলে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন না। কাজ সংক্রান্ত কিছু জিজ্ঞাস্য থাকলে অবশই যোগাযোগ করতে পারেন।” রিয়ার এই পোস্ট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। ওই পোস্টে অনেকেই অভিনেত্রীকে নতুন শুরুর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। 


ব্যক্তিগত জীবনের এই সমস্যা কাটিয়ে উঠতে না উঠতে ফের বড় ক্ষতি এই অভিনেত্রীর জীবনে। সামাজিক মাধ্যমে সেই কথা নিজেই জানালেন তিনি-“স্বপ্ন বলে ডাকব তোকে, কল্পনায় মনে রাখবো, সৃষ্টি হয়ে যখন তখন প্লিজ ধরা দিস, তুই ভাল থাকিস, আমার সব উইশ ফুলফিল করে এভাবে ছেড়ে চলে গেলি আমাদের! বুক ফেটে যাচ্ছে, আমার সান্তা। তু্ই শান্তি তে ঘুমা, ভাল থাক,ভাল রাখিস তোর ভালবাসার মানুষ গুলো কে।” 

 

 

নিজের সন্তান-সম পোষ্যকে হারিয়ে ভেঙে পড়েছেন রিয়া গঙ্গোপাধ্যায়। দু’দিন আগেই সমাজমাধ্যমে তিনি জানিয়েছিলেন তাঁর প্রিয় পোষ্য ক্যান্ডি অসুস্থ। সকলে যেন প্রার্থনা করেন যাতে সে সুস্থ হয়ে যায়। তবে অনেক চেষ্টা করেও ক্যান্ডিকে এবার আর নিজের কাছে ধরে রাখতে পারলেন না রিয়া। মৃত্যু হয়েছে তাঁর পোষ্যের। 

 

স্বামীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত, এরপর নিজের প্রিয়জনকে হারানো, সব মিলিয়ে অত্যন্ত মন খারাপ অভিনেত্রীর। কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ হওয়ার দুই সন্তানকে নিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রিয়া, সেই নিয়ে অবশ্য কম কাদা ছোঁড়াছুড়ি হয়নি। তবে দুই সন্তানকে নিয়ে নিজের মত করে জীবন গোছানোর চেষ্টা করছেন অভিনেত্রী। তবে তার মধ্যেই আবার প্রিয়জনকে হারানোর কষ্ট। তবে জানা গিয়েছে, সবকিছু সামলে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন রিয়া।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া