মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৬ ডিসেম্বর ২০২৪ ১৮ : ১৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন টেস্টে প্রথম দিনের শেষে ভাল জায়গায় অস্ট্রেলিয়া। টস জিতে শুরুতে ব্যাটিং নিয়ে বক্সিং ডে টেস্টের প্রথম দিনের শেষে অজিরা তুলে ফেলেছে ৩১১ রান। পড়েছে ছয় উইকেট। বোর্ডে ৪০০ রান তুলতে চাইবে অজিরা। দিনের শেষে উইকেটে আছেন স্টিভ স্মিথ (৬৮) ও অধিনায়ক প্যাট কামিন্স (৮)। যদিও শেষবেলায় বুমরার ভেলকিকে কিছুটা স্বস্তিতে টিম ইন্ডিয়া।
ভারতীয় দল মেলবোর্নে শুভমান গিলকে বাদ দিয়েই মাঠে নেমেছে। দলে এসেছেন পারথ টেস্ট খেলা স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। রোহিত ম্যাচের আগেরদিনই ইঙ্গিত দিয়েছিলেন, দুই স্পিনারে খেলতে পারেন। সেটাই হল। চলতি বর্ডার গাভাসকার ট্রফিতে এই প্রথম ভারত প্রথম একাদশে রাখল দুই স্পিনারকে। আর অস্ট্রেলিয়া দলে হয়েছে দুটি বদল। ওপেনার ন্যাথান ম্যাকসুইনির জায়গায় প্রথম একাদশে এসেই অভিষেকে বাজিমাত করেছেন ১৯ বছরের তরুণ ওপেনার স্যাম কনস্টাস। ৬০ রান করেছেন। ছক্কা মেরেছেন বুমরাকে। আর চোটের জন্য ছিটকে যাওয়া হ্যাজলেউডের জায়গায় খেলছেন বোলান্ড।
এদিন প্রথম উইকেটে ওঠে ৮৯ রান। দুই ওপেনারই পান হাফ সেঞ্চুরি। কনস্টাসের পাশাপাশি উসমান খোওয়াজা করেন ৫৭। জুটি ভাঙেন জাদেজা। ফেরান কনস্টাসকে। বুমরার বলে ফেরেন খোওয়াজা। লাবুসেন ও স্টিভ স্মিথের জুটি অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যাচ্ছিল। ৭২ রান করা লাবুসেনকে ফিরিয়ে দলে স্বস্তি আনেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু একটা দিক ধরে রেখেছেন স্মিথ।
লাবুসেন যখন আউট হন, তখন অজিদের রান ২৩৭/৩। আচমকাই সেখান থেকে ২৯৯/৬ হয়ে যায় অস্ট্রেলিয়া। সৌজন্যে সেই বুম বুম বুমরা। পরপর ফেরান ভয়ঙ্কর ট্রাভিস হেড (০) ও মিচেল মার্শকে (৪)। মাথাব্যথা হয়ে ওঠা হেডকে বোল্ড করেন বুমরা। দিনের শেষে নতুন বলে আকাশ দীপ ফেরান অ্যালেক্স ক্যারিকে (৩১)। খেলা শেষে সামান্য স্বস্তি ফেরে ভারতীয় শিবিরে। শুক্রবার যত দ্রুত অজিদের অল আউট করাই হবে টিম ইন্ডিয়ার কাজ। কারণ একবার ৪০০ তুলে ফেললে অনেকটাই অ্যাডভান্টেজ পেয়ে যাবেন কামিন্সরা। বুমরা পেলেন তিন উইকেট। সিরিজে হয়ে গেল এখনই ২৪ উইকেট। জাদেজা, ওয়াশিংটন ও আকাশ দীপ পেয়েছেন একটি করে উইকেট।
সিরিজ এখন ১–১। এই অবস্থায় বাকি দুই টেস্ট খুব গুরুত্বপূর্ণ দুই দলের কাছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি