রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | মাত্র ছ'মাসেই থামল পথ চলা! শেষ হচ্ছে জি বাংলার কোন জনপ্রিয় ধারাবাহিক?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ ডিসেম্বর ২০২৪ ১৪ : ২০Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: মাত্র ছয় মাস পেরোতেই হয়ে গেল শেষ দিনের শুটিং। মন খারাপ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের শিল্পী ও কলাকুশলীদের। বড়দিনে পথচলা শেষ করল 'পুবের ময়না'। শুরু হওয়ার পর থেকেই এই ধারাবাহিক শেষ হওয়ার খবর শোনা গিয়েছে একাধিকবার। তবে বছর শেষে যে এইভাবে হঠাৎ করে শেষ হয়ে যাবে ধারাবাহিক তা ভাবেননি কেউই। 

 


'পুবের ময়না' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন গৌরব রায়চৌধুরী এবং ঐশানি দে। এই ধারাবাহিকের মাধ্যমেই নতুন জুটিকে দেখতে পান দর্শক। দুই বাংলার গল্প নিয়েই শুরু হয় এই ধারাবাহিক। দুই বাংলার মানুষের মন জয় করাই ছিল এই ধারাবাহিকের লক্ষ্য। প্রথম থেকেই টিআরপি তালিকায় তেমনভাবে জায়গা করে নিতে পারেনি 'পুবের ময়না'। শুরু হওয়ার কয়েকদিন পর থেকেই শোনা গিয়েছিল বন্ধ হয়ে যেতে পারে এই ধারাবাহিক। তবে তখন সেই খবর ভুল প্রমাণিত হয়। যদিও এরপর খুব বেশিদিন পথ চলা হল না এই ধারাবাহিকের, নতুন বছর শুরুর আগেই শেষ হল শুটিং। 

 

বড়দিনে এই কারণে খানিকটা মন খারাপ ধারাবাহিকের শিল্পী ও কলাকুশলীদের। এই মুহূর্তে ধারাবাহিক চলার অন্যতম কারণ টিআরপি, প্রথম থেকে টিআরপি তালিকায় জায়গা করতে না পারলে সেই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। এই ধারাবাহিকের ক্ষেত্রেও ঘটেছিল একই ঘটনা, নতুন জুটি বা নতুন ধরনের গল্প কোনওটাই তেমন ভাবে কাজ করল না। তবে একের পর এক ধারাবাহিক শেষের খবরের মাঝে আছে নতুন গল্প শুরুর খবরও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া