মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

PV Sindhu got married to Venkata Datta Sai

খেলা | 'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও

KM | ২৫ ডিসেম্বর ২০২৪ ০৪ : ৩৯Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: কোর্টে পিভি সিন্ধু মানেই তড়িৎগতি, স্ম্যাশের ঝড় আর নিমেষে প্রতিপক্ষকে হারিয়ে দেওয়া। 

এহেন পিভি সিন্ধু ও ভেঙ্কট সাইয়ের বিয়ে নিয়ে তোলপাড় গোটা দেশ। কীভাবে মিলে গেল দুই হৃদয়? কীভাবে শুরু হল প্রেম? 

একটি সংবাদমাধ্যমকে সিন্ধু জানিয়েছেন, তাঁর ও ভেঙ্কট সাইয়ের ভালবাসা শুরু বিমানে। আকাশ পথে প্রেম দু'জনের। 

২০২২ সালের অক্টোবরে বিমানযাত্রার সময়ে ভেঙ্কট সাইয়ের সঙ্গে ফের দেখা হয় হায়দরাবাদি কন্যার। সেই অভিজ্ঞতা প্রসঙ্গে সিন্ধু বলছেন, ''ওই বিমানযাত্রার ফলে আমরা কাছাকাছি এসেছিলাম। মনে হচ্ছিল যেন তারারা আমাদের পথ দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছি। তার পরের মুহূর্ত থেকে সব কিছুই ঠিকঠাক চলছিল।'' 

রবিবার অর্থাৎ ২২ ডিসেম্বর উদয়পুরে ভেঙ্কট দত্ত সাইকে বিয়ে করলেন। তাঁর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 
উদয়পুরে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন জীবন শুরু করলেন সিন্ধু ও ভেঙ্কট সাই। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। সেই ছবিতে ঐতিহ্যবাহী পোশাকে দেখা গিয়েছে পিভি সিন্ধুকে। শেখাওয়াত লিখেছেন, ''উদয়পুরে আমাদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্তা সাইয়ের বিয়েতে উপস্থিত ছিলাম গত সন্ধ্যায়। নতুন জীবনের জন্য ওদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানাই।'' 

সিন্ধুর বাগদান অনুষ্ঠান ছিল আড়ম্বর হীন। নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। সিন্ধু বলেছেন, ''বাগদান ছিল অনাড়ম্বর। জাঁকজমকের বিষয ছিল না। বিয়ের দিন স্থির করতে বেগ পেতে হয়েছিল। কারণ ঠাসা ক্রীড়াসূচি আমার।'' 

আকাশ পথে প্রেম থেকে বিয়ে, সিন্ধুর প্রণয়ের আখ্যান রীতিমতো চমকে দেওয়ার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া