রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৫ ডিসেম্বর ২০২৪ ০০ : ৪৩Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: অ্যাকাডেমি পুরস্কার- এর অন্তিম পর্যায়ের মনোনয়নের দৌড়ে এবার সামিল হল প্রিয়াঙ্কা সরকার অভিনীত হিন্দি ছবি 'দ্য জেব্রাজ'। পরিচালক অনীক চৌধুরী পরিচালিত এই ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শারীব হাসমি ও ঊষা বন্দ্যোপাধ্যায়। অস্কারের প্রধান প্রতিযোগিতায় আন্তর্জাতিক ছবির, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ চিত্রনাট্য ও শ্রেষ্ঠ অভিনয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে আপাতত মনোনয়নের জন্য নির্বাচনী পর্যায়ের অন্তিম লড়াই লড়ছে ছবিটি ।
ভবিষ্যত পৃথিবীতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও মানবতার মধ্যেকার আক্রমণাত্মক সহাবস্থান, তার মানবিক ও দার্শনিক বিভাজনের কাহিনী উঠে এসেছে ছবির প্রেক্ষাপট জুড়ে ।
“আমরা অত্যন্ত ভালবেসে, যত্ন নিয়ে এই ছবির কাজটা করেছিলাম । যখনই অনীক আমার কাছে ছবিটার ভাবনা নিয়ে আসে, আমি তখন থেকেই গল্পটার প্রতি আকৃষ্ট হয়েছিলাম । খুব ব্যস্ততার মধ্যে শ্যুট করেছিলাম আমরা, কিন্তু একজন শিল্পী হিসেবে খুব আনন্দ করে, উপভোগ করে কাজটা করেছি। আজ এত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে আমাদের এই ছবি। এইমুহুর্তে শ্যুটিংয়ের মুহূর্তগুলো মনে পড়ছে । "
"আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আজকের দিনেই আমাদের জীবনের প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে। আমাদের ছবি এমন এক ভবিষ্যত পৃথিবীর কথা বলে যেখানে এই আর্টিফিয়াল ইন্টেলিজেন্স তার চরমতার শিখরে। মানুষের জীবনে প্রযুক্তির এই প্রভাব কী হতে পারে, এই ছবি আমাদের দেখিয়ে দেবে। ছবিতে আমি সুমেরা নামে একজন মডেলের চরিত্রে। গোটা ছবিটা জুড়ে তাঁর একটি বিশেষ যাত্রা রয়েছে, যাকে অভিযান-ই বলা যায়। আজ অস্কার দৌড়ে সামিল আমাদের এই ছবি, আমি খুবই আশাবাদী, সকলের শুভকামনা কাম্য।”
অন্যদিকে পরিচালক অনীক চৌধুরী বললেন, “ 'দ্য জেব্রাজ' শুধু একটা ছবি নয়, এটা আমাদের সমকালীনতার দলিল । এই ছবি এমন এক সমাজের কথা বলে যেখানে মানুষ ও যন্ত্রের মধ্যের বিভেদটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে । অস্কারের দৌড়ে অন্তিম পর্যায়ের মনোনয়নে এই ছবির সংযোজন শুধু যে সম্মানের তা নয়, আজকের এই স্বীকৃতি আমাদের পুরো টিমের একাগ্রতার ফল । সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই ।”
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম মেধা। এইমুহূর্তে সারা বিশ্বজুড়ে জোর চর্চায়। সমাজ যত ডিজিটাল হয়েছে, এআই নিয়ে পরীক্ষানিরীক্ষা তত বেড়েছে। বলা হচ্ছে, এই প্রোগ্রাম প্রথমে প্রচুর মানুষের কাজ কাড়বে। সভ্যতা সঙ্কটে পড়বে। ঠিকমতো ব্যবহার করা না হলে শান্ত সুন্দর সমাজকে করে কৃত্রিম মেধা তুলতে পারে নরক গুলজার। 'দ্য জেব্রাজ'-এর গল্পের সারবত্তা এটাই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি