রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actor vivek oberoi reveals why he rejected shah rukh khan s om shanti om movie

বিনোদন | কেরিয়ারে চরম দুরবস্থাতেও 'ওম শান্তি ওম'-এ শাহরুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন বিবেক! কিন্তু কেন? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৫ ডিসেম্বর ২০২৪ ০২ : ৫৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ২০০৭ সালে পর্দা কাঁপিয়ে মুক্তি পেয়েছিল 'ওম শান্তি ওম'। শাহরুখ খান অভিনীত সেই ছবির মাধ্যমেই বড়পর্দায় পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোন। ছবিতে প্রধান খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল‌ অর্জুন রামপালকে। তবে জানেন কি এই ছবিতে প্রথম কাজ করার কথা ছিল‌ বিবেক ওবেরয়ের? অর্জুন রামপাল অভিনীত সেই খলনায়কের ভূমিকায় পরিচালক ফারহা খানের প্রথম পছন্দ ছিল বিবেক!

 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছেন বিবেক। তবে কেন তিনি 'ওম শান্তি ওম'-এ কাজ করার প্রস্তাব ফিরিয়েছিলেন? তারও জবাব দিয়েছেন 'সাঁথিয়া' নায়ক। বিবেক জানান, ফারহা খান যখন তাঁর কাছে এই ছবির প্রস্তাব নিয়ে এসেছিলেন তখন তিনি 'শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা' ছবির জন্য নিজেকে প্রস্তুত করছিলেন। সেই ছবির জন্য ডেট-ও দেওয়া হয়ে গিয়েছিল। অন্যদিকে, ফারহা 'ওম শান্তি ওম'-এর জন্য যে যে ডেট চাইছিলেন, তা দিলে এই ছবিতে আর কাজ করতে পারতেন না বিবেক। অথচ ততদিনে 'শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা' ছবির 'মায়া' চরিত্রের জন্য মাস পাঁচেকের প্রস্তুতি সেরে ফেলেছিলেন বিবেক। বিভিন্ন পুলিশ অফিসারের সঙ্গে বৈঠক করা থেকে শুরু করে গ্যাংস্টার মায়ার পুলিশ ফাইলস পড়া-সবকিছু করেছিলেন তিনি। তার উপর এই ছবির গল্পও দারুণ মনে ধরেছিল বিবেকের। অতএব শাহরুখের ছবিতে কাজের প্রস্তাব ফেরানো ছাড়া অন্য কোনও উপায় ছিল না তাঁর হাতে।

 

যদিও এমনটি করতে মন চায়নি বিবেকের। অভিনেতার কথায়, " শাহ্ ভাই দারুণ একজন মানুষ। ওঁর সঙ্গে 'সাঁথিয়া' ছবিতে কাজ করে দারুণ আনন্দ পেয়েছিলাম। কিন্তু সত্যিই আমার কিছু করার ছিল না 'ওম শান্তি ওম' নিয়ে। অবশ্যই আগ্রহী ছিলাম ওই ছবিতে কাজ করতে। এমনটা যদি হতো যে একসঙ্গে 'শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা' ও 'ওম শান্তি ওম'-এ কাজ করতে পারতাম, তাহলে তো দুটোতেই কাজ করতাম। কিন্তু তা তো হল না। কিন্ত মানতেই হবে, অর্জুন ওই চরিত্রে জবরদস্ত অভিনয় করেছিল। ভালই তো হয়েছিল।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া