মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৫ ডিসেম্বর ২০২৪ ২৩ : ২৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: কয়েক দিন আগেই পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে অসাধারণ জয় পেয়েছে ইস্টবেঙ্গল। তাদের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে থাকার পরও চার গোলে ম্যাচ জেতে লাল-হলুদ বাহিনী। সেই ম্যাচে যে ভাবে দল হিসেবে ঝাঁপিয়ে পড়ে অসাধ্য সাধন করেছিল লাল-হলুদ বাহিনী, বৃহস্পতিবার ঠিক সেই ভাবেই দলগত ফুটবল খেলে দিল্লির মাঠে বাজিমাত করতে চান মোহনবাগান কোচ হোসে মোলিনা।
লুকা মাজেনদের ঘরের মাঠে দল নামানোর আগে আইএসএলে শীর্ষে থাকা মোহনবাগান কোচ মোলিনা বলেন, ''আমি চাই পুরো দল একসঙ্গে ডিফেন্স করুক ও পুরো দল একসঙ্গেই আক্রমণে উঠুক, গোল করুক। আমার কাছে ফুটবল পুরো দল নিয়ে, শুধু রক্ষণ বা আক্রমণ নিয়ে নয়। ট্রানজিশন বলুন বা সেট পিস, পুরো দলকে একসঙ্গে এগুলো করতে হয়।''
গোল করার দায়িত্বও তিনি শুধু ফরোয়ার্ডদের উপরে চাপিয়ে যেতে চান না। এই ব্যাপারে তাঁর বক্তব্য, ''দু-একজনের ওপর গোল করার দায়িত্বও ছেড়ে দেওয়া যায় না। পুরো দলের দায়িত্ব এটা। যে কেউ গোল করতে পারে। দলকে জেতানোর দায়িত্ব সবারই। আমার দলের খেলোয়াড়দের মধ্যে কোনও পার্থক্য নেই। প্রত্যেকেই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। কেউ আমার কাছে সেরা নয়। প্রত্যেকের পারফরম্যান্সেই আমি খুশি। তাই সবার ওপরেই নির্ভর করি আমি।''
তবে এই ম্যাচে একাধিক নির্ভরযোগ্য ফুটবলারকে যে পাবে না মোহনবাগান, তা নিজেই জানিয়ে দেন কোচ। বলেন, “এই ম্যাচে আমাদের হাতে বিকল্প কম। কারণ, কয়েকজনের চোট আছে। গ্রেগ, আশিক, দিমি এই ম্যাচে খেলতে পারবে না। তবে ভাল খেলোয়াড়ও আছে। জেমি, জেসন শুরু থেকে একসঙ্গে নামতে পারে। সাহাল, মনবীর, সুহেল- অনেক বিকল্পই আছে আমাদের হাতে। আশা করি, ওদের সাহায্যে দিল্লি থেকে আমরা তিন পয়েন্ট নিয়েই ফিরতে পারব।''
চোট রয়েছে শুভাশিসে বসুরও। গত ম্যাচে সন্দেশ ঝিঙ্গনের সঙ্গে সঙ্ঘর্ষে মুখে গুরুতর চোট পান বঙ্গ ডিফেন্ডার। কিন্তু মুখে মাস্ক লাগিয়ে তিনি খেলতে পারেন বলে জানান সবুজ-মেরুন কোচ। মোলিনা বলেন, ''শুভাশিস মাস্ক পরে খেলতে পারে। তাতে কোনও ঝুঁকি নেই। কোনও খেলোয়াড়কে ঝুঁকি নিয়ে খেলাতে চাই না আমি। তবে শুভাশিস মাস্ক পরে খেললে তা ঝুঁকির হবে বলে মনে হয় না।''
টানা আট ম্যাচে অপরাজিত থাকার পর গত ম্যাচেই এফসি গোয়ার কাছে ১-২ গোলে হেরে যায় মোহনবাগান। তাতে অবশ্য তাদের শীর্ষস্থান খোয়াতে হয়নি। তবে এই হারের পর দলের সব বিভাগেই উন্নতি চান মোলিনা। এই প্রসঙ্গে তিনি বলেন, ''আমি আমার দলকে সব দিক থেকেই উন্নত করে তুলতে চাই। মানসিকতা, শারীরিক সক্ষমতা সব দিক থেকেই। গত ম্যাচে হারলেও আমাদের প্রস্তুতির পদ্ধতি একই রকম হবে। আশা করি, গত ম্যাচের দুর্বলতা কাটিয়ে এই ম্যাচে জয়ে ফিরব আমরা।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি