রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Khadaan movie famed actress idhika paul wishes Dev on his birthday

বিনোদন | Exclusive : 'খাদান'-এর সাফল্যের মাঝেই জন্মদিন দেবের, 'বার্থডে বয়'কে শুভেচ্ছা জানিয়ে কী বললেন ইধিকা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৫ ডিসেম্বর ২০২৪ ২২ : ৫২Rahul Majumder

 

নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দা থেকে পথ চলা শুরু হয়েছিল তাঁর। বড়পর্দায় শাকিব খানের ‘প্রিয়তমা’ হয়ে বর্তমানে দেবের 'কিশোরী' জনপ্রিয় এই নায়িকা। তিনি, ইধিকা পাল। 'খাদান’ ছবিতে দেবের বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। বুধবার ২৫ ডিসেম্বর দেবের ৪২ তম জন্মদিনে আজকাল ডট ইন-এর মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানালেন ইধিকা।

 

"প্রথমেই দেবদাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই। চাইব, খুব ভাল থাকুক। সুস্থ থাকুক, দারুণ আনন্দে থাকুক।প্রার্থনা করি, মানুষ হিসাবে ও যেমন আছে তেমনই যেন থাকে ভবিষ্যতে। মানুষকে ও যেভাবে সম্মান দেয়, সুযোগ দেয়, ভবিষ্যতেও যেন সেকাজ থেকে বিরত না হয়।" 'খাদান'-এ দেবের সঙ্গে কাজ করার সুবাদে তাঁর থেকে কী শিখলেন? ইধিকার ঝটপট জবাব, " এত বড় তারকা হওয়ার পরেও কীভাবে নিজের কাজের প্রতি একাগ্রতা বজায় রাখতে হয়, দেবদার থেকে সেটা শিক্ষণীয়।" আর শুটিং ফ্লোরের বাইরে কতটা চিনলেন দেবকে? সামান্য হেসে 'খাদান' নায়িকার জবাব, " শুটিং চলাকালীন খুব বেশি মেলামেশার সুযোগ পাইনি দেবদার সঙ্গে। পরেও যে পেয়েছি, এমনটা নয়। তবে হ্যাঁ ,'খাদান'-এর প্রচারের সময়ে দেবদার সঙ্গে শুটিং ছাড়া দেখা-কথা হয়েছে। সেই সুবাদে বলব, মজার মানুষ। রসবোধ দারুণ,‌ বিন্দুমাত্র নাক উঁচু ব্যাপার নেই ওঁর মানসিকতায়। এককথায়, মাটির মানুষ।"

 

আর দেবের বিখ্যাত 'লেগপুলিং'-এর শিকার কি হয়েছে তাঁর 'খাদান'-এর‌ নায়িকা? হাসতে হাসতে ইধিকার জবাব, "একটু আধটু আমার পিছনেও লেগেছে। তবে সেটা ভয়ঙ্কর বা বিরাট কিছু নয়। ওটুকু তো সহকর্মীদের মধ্যে হয়ই।" আর দেবের সঙ্গে তাঁকে নিয়ে যে ফিসফাস শুরু হয়েছে, সেই বিষয়ে জানতে চাওয়া হলে রাখঢাক না রেখেই ইধিকার জবাব, " 'খাদান'-এর শুটিং চলাকালীন সমাজমাধ্যমে এই বিষয়টা চোখে পড়েছিল। অবাক হলেও সামান্য অস্বস্তি হয়েছিল। তবে সেটে গিয়ে দেখলাম দেবদা এসব নিয়ে টুঁ শব্দ পর্যন্ত উচ্চারণ করছে না। বরং আগের মতোই কাজ হচ্ছে, কথা হচ্ছে। সব স্বাভাবিক। ব্যস! "

 

উল্লেখ্য, 'খাদান' মুক্তির আগে ইধিকা জানিয়েছিলেন, অভিনেতা দেব অথবা প্রযোজক দেব-কে নয়, বরং 'পরিচালক' দেবকেই এগিয়ে রাখবেন তিনি!

 

অভিনেত্রী বলেছিলেন, "পরিচালক দেব আমার কাছে সবথেকে এগিয়ে!" দেব আর পরিচালক? নিজের বক্তব্যের প্রেক্ষিতে অভিনেত্রীর যুক্তি ছিল, "এই ছবিতে রিনোদা পরিচালক হলেও দেবদা যেভাবে সবকিছু দেখেছেন, কোনও ভুল হলে যেভাবে ধরিয়ে দিতেন... শুধু আমার ক্ষেত্রে নয় প্রত্যেকের ক্ষেত্রে সবকিছু নজরে রাখতেন, সেটা মনে রাখার মত। তাই আমার মতে এই ছবির ক্ষেত্রে দেবদা প্রায় পরিচালকের মতই।" 

 

 উল্লেখ্য, 'খাদান' ছবিতে অভিনয় ও সহ-প্রযোজনার পাশাপাশি সৃজনশীল পরিচালকের‌ও দায়িত্ব সামলেছেন‌ দেব।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া