মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৫ ডিসেম্বর ২০২৪ ২২ : ২১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্নের চতুর্থ টেস্টের আগে ঋষভ পন্থকে সতর্ক করলেন দেশের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর।
পন্থের ভয়ডরহীন ক্রিকেট এবং বেপরোয়া ব্যাটিং নিয়ে মুখ খুলেছেন লিটল মাস্টার।
পরিস্থিতিকে সম্মান দেওয়ার পরামর্শ দিয়েছেন গাভাসকর। ইনিংসের শুরু থেকেই ধুমধারাক্কা ক্রিকেট না খেলে তারকা ক্রিকেটারকে শট নেওয়ার ক্ষেত্রে 'ধীরে চলো' নীতি নেওয়ার কথা বলেছেন কিংবদন্তি ওপেনার।
তিনটি টেস্টের পাঁচটি ইনিংসে পন্থের রান যথাক্রমে ৩৭, ১,২১,২৮ ও ৯। ম্যাচের পরিস্থিতি বিচার না করে পন্থ আগ্রাসী শট খেলে থাকেন।
অ্যাডিলেডের দিন-রাতের টেস্ট ম্যাচে স্কট বোল্যান্ডকে প্রথম বলেই ক্রিজ ছেড়ে মারতে গিয়েছিলেন।
মেলবোর্ন টেস্টের আগে পন্থকে সতর্ক করে দিয়ে গাভাসকর বলছেন, ''সবাই যেটা করে থাকে, ঋষভ পন্থকেও সেটাই করতে হবে। প্রথম আধ ঘণ্টাকে সম্মান করতে শেখো, ব্যাট করতে নেমে একটু সম্মান দিতেই হবে। ভারতের রান যখন ৩ উইকেটে ৫২৫, তখন আগ্রাসী শট খেলুক।''
বেশি আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে অনেক সময়ে পন্থ নিজের বিপদ ডেকে এনেছেন। সেই সঙ্গে দলকেও ডুবিয়েছেন।
অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ম্যাথু হেডেন অবশ্য এরপরেও ভরডরহীন ক্রিকেট খেলারই পরামর্শ দিচ্ছেন। তিনি বলছেন, ''আমি সবসময়েই পন্থের ভক্ত। ও ব্যতিক্রমী, এ বিষয়ে কোনও সন্দেহই নেই। একই ভাবে খেলা চালিয়ে যাবে বলেই আশা রাখি। পন্থের কাছ থেকে এখনও পালটা মারের খেলা দেখিনি। ভয়হীন ভাবে খেলে গেলে রানে ফেরার বড় সুযোগ পন্থের সামনে। ভারতেরও সুবিধা সেক্ষেত্রে।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি