মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৫ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ভারতের মহিলা ক্রিকেট দলের কাছে তিনিই যেন সান্তা হয়ে এলেন।
প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেলেন। ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত। ম্যাচের সেরাও তিনি।
তিনি আর কেউ নন। তিনি হরলীন দেওল। বছরের শেষ প্রান্তে এসে হরলীন আলো ছড়িয়ে গেলেন। অথচ বছরের শুরুতে মহিলাদের প্রিমিয়ার লিগ থেকে ছিটকেই গিয়েছিলেন তিনি। ইউপি ওয়ারিয়র্স বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচে চোট পেয়েছিলেন ভারতের মহিলা দলের এই তারকা ক্রিকেটার। তার জন্য মরশুমই শেষ হয়ে গিয়েছিল। গুজরাট জায়ান্টস পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকে শেষে করেছিল।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রত্যাবর্তন ঘটে হরলীনের। ৭০ রান করেছিলেন সেখানে। ক্যারিবিয়ান মহিলা দলের বিরুদ্ধে হরলীন ১০৩ বলে ১১৫ রানের ইনিংস খেলেন। তাঁর জন্যই ভারতের মহিলা দল পাবাড়প্রমাণ ৩৫৮ রান করে।
সাফল্যের দিনে অন্ধকার মাখা দিনগুলোর কথা স্মরণ করেন হরলীন। চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে ভাল করে হাঁটতে পারতেন না। জলের বোতল তোলার মতো ক্ষমতা ছিল না। সেই সময়ে তাঁর মা মেয়ের দেখভাল করেন। মেয়ের প্রত্যাবর্তনের লড়াইয়ের সঙ্গে জড়িয়ে পড়েন মা-ও।
"????????'???? ???????????????? ????????????'???? ????????????????."
— BCCI Women (@BCCIWomen) December 25, 2024
Centurion Special; Ft. Harleen Deol ???? ????#TeamIndia | #INDvWI | @imharleenDeol | @JemiRodrigues | @IDFCFIRSTBank pic.twitter.com/LiwbONKanU
বিসিসিআি থেকে পোস্ট করা ভিডিওয় হরলীনকে বলতে শোনা গিয়েছে, ''আমার মা আজ কতটা খুশি সেটাই ভাবছি। চোটগ্রস্ত যখন ছিলাম, তখন আমার পাশে অনেকেই ছিলেন। কিন্তু মায়ের কথা ভুলতে পারি না। আমি হাঁটতে পারতাম না। জলের বোতল হাতে নেওয়ার চেষ্টা করতাম, পারতাম না। মা কিন্তু তার জন্য বিরক্ত হয়নি।''
হরলীনের এই সাফল্যের দিনে দারুণ খুশি জেমাইমা রডরিগেজও। রিহ্যাবের সময়ে হরলীনের ল়াইয়ের কথা স্মরণ করেছেন জেমাইমা স্বয়ং। জেমাইমা বলেছেন, ''হ্যারির এসিএল টিয়ার হয়েছিল। মুম্বইয়ে ওর অস্ত্রোপচার হয়েছিল। ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। রিহ্যাবের সময়ে চোখ দিয়ে জল বেরোতেও দেখেছি হ্যারির। বন্ধু হিসেবে খুব খারাপ লেগেছিল। ওর সেঞ্চুরির সময়ে আমি নন স্ট্রাইক এন্ডে ছিলাম। ওর সেঞ্চুরি দেখার পরে আমিও আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।''
সবই হয়তো আগে থেকে ঈশ্বরই পরিকল্পনা করে রাখেন। খারাপ সময়ের মেঘ সরিয়ে আলোর দেখা মেলে। বছরের শেষে এসে যেমন হরলীন আলোর দেখা পেলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি