বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | খালি পেটে লিকার চা না ব্ল্যাক কফি, কাদের জন্য কোনটা স্বাস্থ্যকর? ‘ভুল’ চুমুকে হতে পারে মারাত্মক ক্ষতি

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ ডিসেম্বর ২০২৪ ২১ : ২৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: সকালে ঘুম থেকে উঠে চা বা কফিতে চুমুক দেওয়ার অভ্যাস থাকে অনেকেরই৷ সারা বছর চা খেলেও শীতকালে কফির প্রতি ঝোঁক বেশি দেখা যায়। সকালে দুধ চিনি দেওয়া চা-কফি খেতে নিষেধ করেন চিকিৎসকেরা। তাই লিকার চা কিংবা ব্ল্যাক টি-তে চুমুক দেন বেশিরভাগ মানুষ। কিন্তু এই দু'রকম চা-কফির মধ্যে কোনটি শরীরে জন্য ভাল? তা নিয়ে অনেকেরই সংশয় থাকে।

বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুতে খালি পেটে চা কিংবা কফি খাওয়া উচিত নয়। তবে একান্তই  মন চাইলে লিকার চা খেতে পারেন। লিকার চায়ের একাধিক স্বাস্থ্যগুণ রয়েছে। নিয়মিত এই চা খেলে রক্তচাপ, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। লিকার চায়ে আদা, দারচিনি, গোলমরিচ ও মধু মিশিয়ে খেলে সর্দি-কাশির সমস্যায় স্বস্তি মেলে। এমনকী সমীক্ষায় দেখা গিয়েছে, ক্যানসারের ঝুঁকি কমায় লিকার চা। কালো চা মোটামুটি সকলের স্বাস্থ্যের জন্যই আদর্শ। তবে লিকার হোক না দুধ, চায়ে রয়েছে ক্যাফেইন যা অত্যাধিক পরিমাণে শরীরের জন্য ভাল নয়। তাই সারা দিনে খুব বেশি ৩ থেকে ৪ কাপ লিকার চা খেতে পারেন।

অন্যদিকে, ওয়ার্কআউট করার আগে ব্ল্যাক কফি খাওয়া বেশ ভাল। কালো কফি শরীরচর্চা করার জন্য এনার্জি দেবে, সঙ্গে বাড়ায় মেটাবলিজমও। ব্ল্যাক কফিতে অ্যান্টিঅক্সিড্যান্ট, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রয়েছে। এক গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত ব্ল্যাক কফি খেলে ওবেসিটি ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে। এমনকী ব্ল্যাক কফিতে ঘি মিশিয়ে খেলে দ্রুত ঝরে মেদ। তবে মনে রাখবেন, কফিতে ক্যাফেইনের পরিমাণ বেশি থাকে৷ তাই সারা দিনে সর্বাধিক ২ কাপের বেশি ব্ল্যাক কফি খাওয়া উচিত নয়।

ব্ল্যাক কফি ও লিকার চা-দুইয়ের মধ্যে কোনটি বেশি স্বাস্থ্যকর? আসলে দুটি পানীয় কখন খাবেন, তার উপর উপকারিতা অনেকটা নির্ভর করে। যেমন রাতের দিকে চা বা কফি-কোনও পানীয় খাওয়া উচিত নয়। এতে ঘুমের সমস্যা হয়। তবে ব্ল্যাক কফির তুলনায় লিকার চায়ে ক্যাফেইনের পরিমাণ কম থাকে। তাই পরিমাণে খানিকটা বেশি ব্ল্যাক টি খাওয়া যায়। মাত্র ২ ক্যালোরি রয়েছে এক কাপ ব্ল্যাক টিয়ের মধ্যে। ওজন কমাতে চাইলেও ব্ল্যাক টি খেতে পারেন


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া