রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৫ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৫৪Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: এক নারী হাতে তরোবারি। ঘোষণা হওয়ার পর থেকেই জোর চর্চা চলছে শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরানী'র। ছবিতে নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবং 'ভবানী পাঠক'-এর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এবার বড়দিনেই প্রকাশ্যে এল শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী'র প্রি-টিজার। এবং তার ঝলক দেখেই মুগ্ধ নেটপাড়া।
মোট ৫৫ সেকেন্ডের এই প্রি-টিজার ভিডিও। আর তাতেই বাজিমাৎ। বড়দিনেই প্রকাশ্যে এল শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী'র প্রি-টিজার। প্রি -টিজারের শুরুই ভবানী পাঠকের মাধ্যমে। কাঁধ ছাপিনো, অবিন্যস্ত চুলের সঙ্গে একমুখ কাঁচাপাকা দাড়িতে প্রসেনজিতের এই লুক এক মুহূর্তের জন্য মনে করাতে পারে তাঁর 'লালন ফকির' অবতারকে। কিন্তু কপালে বড় করে রক্তটীকা সঙ্গে চোখের মধ্যে শান্তভাবের সঙ্গে ধূর্ততার আভাস রয়েছে তাঁর, সেটাই 'মনের মানুষ'-এর থেকে এক নিমিষে আলাদা করে দেয় 'ভবানী পাঠক'কে। দেখা যায়, তাঁর নিপুণ অস্ত্রচালনায় রক্তাক্ত হয়ে ভূপতিত হচ্ছে একের পর এক শত্রুরা। আর এরপরেই ভিডিওতে নীচু তারে বেজে ওঠে খানিক বিষাদের সুর। কান্নাভেজা মুখে প্রফুল্লর রূপে হাজির হন শ্রাবন্তী। এই প্রফুল্লই ভবানী ঠাকুরের তালিমে, পরামর্শে চোখের জল মুছে হয়ে ওঠেন 'দেবী চৌধুরানী'। উল্লেখ্য, এই ছবির জন্য ঘোড়সওয়ারের তালিমও নিয়েছেন। পাশাপাশি শিখেছেন তলোয়ারবাজিও।
https://www.facebook.com/share/r/1F3q8yZjf6/?mibextid=oFDknk
এর আগে চলতি মাসেই মুক্তি পেয়েছিল ছবির একটি ঝাঁ চকচকে ছবির একটি ঝাঁ চকচকে নতুন পোস্টার। সেই পোস্টারে রণং দেহি মূর্তিতে ধরা দিয়েছেন শ্রাবন্তী। পাশেই দেখা গিয়েছিল 'ভবানী পাঠক'কে। পোস্টারে আরও দেখা যাচ্ছে, পড়ন্ত বিকেলের আলোয় এক বিরাট জাহাজ ভাসছে উত্তাল সমুদ্রে। জাহাজ যে ব্রিটিশ সরকারের তা স্পষ্ট তার মাস্তুলে উড়তে থাকা ইউনিয়ন জ্যাক পতাকা থেকে। এছাড়াও দেখা মিলেছে 'দেবী চৌধুরাণীর দলের দস্যুদের। দঙ্গল বেঁধে ধুলো উড়িয়ে এগিয়ে আসছে তাঁরা।
শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমার রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিল। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। আগামী বছর অর্থাৎ ২০২৫-এর ১মে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি