রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Khadaan movie famed Popular Actor Jisshu sengupta talks about his marriage and future marriage plans

বিনোদন | আমার বিয়ে করার কোনও ইচ্ছে নেই, আর নেই: যিশু সেনগুপ্ত 

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৫০Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত ছিলেন টলিপাড়ার চর্চিত দম্পতি। কিন্তু এখন তাঁদের পথ আলাদা। দুই মেয়েকে নিয়ে সংসার করছেন নীলাঞ্জনা। যদিও আইনি বিচ্ছেদ হয়নি তাঁদের। তবু ছাদ আলাদা। তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সমাজমাধ্যমে নানা ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন নীলাঞ্জনা। এতদিন এই বিষয়ে চুপ করে ছিলেন যিশু। তবে এবার মুখ খুললেন তিনি। তবে সরাসরি নয়, একটু ঘুরিয়ে।

 

 

প্রসঙ্গত, নিজের নামের থেকে সেনগুপ্ত পদবি মুছে ফেলার পর তার পরই নীলাঞ্জনা একটি পোস্টে লেখেন, ‘‘সম্পর্কে থাকাকালীন সঙ্গীর সঙ্গে প্রতারণা সবচেয়ে অসম্মানজনক কাজ, যা কোনও মানুষ করতে পারে না। যদি তুমি কোনও সম্পর্কে সুখী না থাকো, তা হলে সেটা চুকিয়ে অন্য সম্পর্ক শুরু করো।’’ এর পরই অনেকে কানাঘুষো শুরু করেন তবে কি যিশুকে ঘুরিয়ে কিছু বার্তা দিতে চাইলেন তিনি! 

 

 

এই প্রথমবার সর্বসমক্ষে বিয়ে প্রসঙ্গে কথা বললেন অভিনেতা যিশু সেনগুপ্ত। এতদিন স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ না খুললেও বিয়ে নিয়ে কী কথা বললেন যিশু?

 

সম্প্রতি মুক্তি পেয়েছে 'খাদান', যেখানে মোহনের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেতা। কাজ নিয়ে কথা বললেও ব্যক্তিগত জীবন নিয়ে একটাও কথা বলেননি যীশু সেনগুপ্ত। তবে জানিয়েছেন তিনি যে আজকাল স্রেফ মুম্বইতেই থাকেন, এই খবর সম্পূর্ণ ভুল। কলকাতায় নিজের পুরনো বাড়িতে ফিরে গেছেন অভিনেতা। তবে এইসবের মধ্যে প্রথমবার বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা। ঠিক কী বললেন তিনি?

 

সম্প্রতি, মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে সেখানে যিশুর গলায় শোনা গিয়েছে 'বাবা আমার কি বিয়ে হবে না' গানটি। এই গানটি গাওয়ার পরই যীশু সটান বলে ওঠেন, "আমার বিয়ে করার কোনও ইচ্ছে নেই, আর নেই'। মাত্র এই এক-দু'টি বাক্য। আর এই কথার মাধ্যমে অনেককিছুই বুঝিয়ে দিলেন যিশু সেনগুপ্ত। প্রথম দিকে যিশু এবং নীলাঞ্জনা মাঝে তৃতীয় ব্যক্তির কথা শোনা গেলেও, পরে জানা গিয়েছে সেই খবর নাকি ঠিক নয়। যীশু নাকি নতুন কোনও সম্পর্কে জড়াননি। তাহলে ঠিক কি কারনে বিচ্ছেদ যিশু- নীলাঞ্জনার, সেই বিষয়ে মুখ খোলেননি দু'জনের কেউই। অন্য নারীর সঙ্গে মুম্বইতে থাকার কথা যে সম্পূর্ণ ভুল, তা যিশু নিজের কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন আগেও।

 

 আর এদিন অনুষ্ঠানে এই কথা বলে তিনি আরও একবার বুঝিয়ে দিলেন, নতুন সম্পর্ক বা বিয়ে কোনওটাই তিনি আর চান না। সমাজমাধ্যমে যিশুর এই ভিডিওতে যদিও অনেকে তাঁর 'নতুন সম্পর্ক'-এর কথা তুলে তাঁকে দোষারোপ করেছেন। তবে সত্যিটা আসলে কি তা জানেন যিশু-নীলাঞ্জনা। তবে এইমুহূর্তে যে বিয়ে থেকে যে শত হস্ত দূরে রয়েছেন যিশু, একথা সত্যি।

 

 

তাহলে কি এভাবেই যিশু বুঝিয়ে দিলেন, যা রটেছে তা ঘটেনি? অন্যদিকে, অভিনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, মহিলা আপ্তসহায়কের সঙ্গে প্রেম নেই তাঁর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া