রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Top entertainment stories of Bollywood

বিনোদন | সলমন আর নয়, কে সূরযের নতুন 'প্রেম'? প্রকাশ্যে সিদ্ধার্থ-জাহ্নবীর 'পরম সুন্দরী' লুক

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩৫Rahul Majumder

সংবাদসংস্থা মুম্বই:

সূরযের নতুন 'প্রেম'

বলিউডের পারিবারিক ছবির অন্যতম নির্মাতা সূরয বারজাতিয়া। আটের দশক থেকে শুরু করে আজ পর্যন্ত সূরযের ছবি মানেই পারিবারিক সম্পর্কের গল্প। এত বছর তাঁর পরিচালিত প্রায় সব ছবিতে 'প্রেম' হিসাবে হাজির হয়েছেন সলমন খান। তবে আর নয়। এবার নয়া 'প্রেম'-এর সন্ধান পেলেন সূরয। জানা গিয়েছে, তাঁর আগামী ছবিতে 'প্রেম'-এর ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। বলা বাহুল্য, সে ছবিও হতে চলেছে পারিবারিক সম্পর্কের গল্প।

 

সলমনকে দেখেই চটলেন ভক্তরা!

মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ানের নতুন ছবি 'বেবি জন'। অ্যাটলি প্রযোজিত এই ছবিতে অতিথি শিল্পী হিসাবে হাজির হয়েছেন সলমন খান! ছবির ক্লাইম্যাক্সে বরুণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে 'টাইগার'-এর ধুন্ধুমার অ্যাকশন সব দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়। আর তা দেখেই চটেছেন সলমন-ভক্তরা। তাঁদের মতে, এতে বড়পর্দায় আচমকা সলমনকে দেখার যে উত্তেজনা, মজা তা নিমিষে লোপাট হয়ে যাচ্ছে। তাই তাঁরা অনুরোধ জানাচ্ছেন, যে বা যারা ছবির ওই বিশেষ সব সিকোয়েন্সের ভিডিও ছড়িয়ে দিচ্ছে সামাজিক মাধ্যমগুলোতে, তা যেন না করে। 

 

সিদ্ধার্থ-জাহ্নবীর 'পরম সুন্দরী' লুক

প্রথমবার জুটি বাঁধছেন সিদ্ধার্থ মলহোত্রা এবং জাহ্নবী কাপুর। ছবির নাম 'পরম সুন্দরী'। সম্প্রতি, ছবি নির্মাতাদের তরফে প্রকাশ করা হল ছবিতে এই জুটির ফার্স্ট লুক। ছবির সেই ফার্স্ট লুক পোস্টারে দু'জনকেই দেখা যাচ্ছে দক্ষিণ ভারতীয়দের মতো বেশভূষায়। দেখা যাচ্ছে, জাহ্নবীকে দু'হাতে তুলে এগিয়ে চলেছেন সিদ্ধার্থ, আর জাহ্নবীর চোখেমুখে একইসঙ্গে ফুটে বেরোচ্ছে বিস্ময় এবং আনন্দ। আগামী বছরের ২৫ মে মাসে মুক্তি পাবে 'নর্থ কা মুন্ডা' এবং 'সাউথ কা সুন্দরী'র সম্পর্কের গল্প 'পরম সুন্দরী'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া