রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বড়পর্দায় উঠে আসবে যুবরাজ সিং-এর ছয় ছক্কার গল্প, ব্যাট হাতে সিলভার স্ক্রিনে দেখা যাবে কোন বলি তারকাকে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৪ ডিসেম্বর ২০২৪ ০০ : ২৬Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: তারকা ক্রিকেটারদের জীবনী নিয়ে বলিউডে ছবি তৈরি হওয়া নতুন কথা নয়। কপিল দেব থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক মনোরঞ্জন করেছে দর্শকের। আসছে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকও। এবার এই তালিকায় যোগ হতে চলেছে যুবরাজ সিং-এর নাম।

 

ক্রিকেটের ময়দানে যেমন তাঁর ছয় ছক্কার কৃতিত্ব রয়েছে, তেমনই মাঠের বাইরে তিনি ক্যানসারজয়ী যোদ্ধা। দুটো বিশ্বকাপ জয়ের সাফল্য তাঁর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে। এবার রুপোলি পর্দায় আসতে চলেছে তাঁর বায়োপিক। ছবিটি প্রযোজনা করবেন ভূষণ কুমার ও রবি ভাগচন্দোকা। 

 


তবে যুবরাজের বায়োপিকের  নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে সমাজ মাধ্যমে 'টি-সিরিজ'-এর পক্ষ থেকে যে পোস্টটি করা হয়, সেখানে 'সিক্স সিক্সেজ' হ্যাশট্যাগ দেখা যায়। তাই নেটিজেনদের ধারণা হয়তো এটাই সিনেমার নাম হতে পারে। 

 


এই বায়োপিকে যুবরাজের চরিত্রে কোন বলি অভিনেতাকে দেখা যাবে তা নিয়ে চলছিল জল্পনা। তবে নেটপাড়ায় ইতিমধ্যেই সামনে এসেছে এক বলি অভিনেতার নাম। জানা যাচ্ছে, সিদ্ধান্ত চতুর্বেদীকে দেখা যেতে পারে এই চরিত্রে। সমাজ মাধ্যমে অভিনেতাকে এক অনুরাগীরা জিজ্ঞাসা করেন, তাঁর স্বপ্নের চরিত্র কোনটি? জবাবে যুবরাজ সিং-এর একটি ছবি ভাগ করেন সিদ্ধান্ত। তারপর থেকেই জল্পনা আরও বেড়েছে। 

 


এদিকে ২০২০ সালে যুবরাজ সিং একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি চান সিদ্ধান্ত চতুর্বেদী তাঁর চরিত্রে অভিনয় করুক। যুবরাজ মজার ছলে প্রথমে নিজের নাম বললেও পরে সিদ্ধান্তের নাম নেন। যুবরাজের কথায়, "যদি কখনও আমার জীবনের বায়োপিক হয়, তবে আমি সিদ্ধান্ত চতুর্বেদীকে আমার চরিত্রে দেখতে চাই।" যুবরাজের ইচ্ছেই কী তবে সত্যি হতে চলেছে? এখন সেটাই দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া