রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ ডিসেম্বর ২০২৪ ০০ : ১৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: আগেই জানা গিয়েছিল চলতি বছরের শেষে অনুরাগ সিংয়ের পরিচালিনায় শুরু হবে ‘বর্ডার ২’-এর শুটিং। এবং তাইই হল। সদ্য শুরু হয়েছে এই ছবির শুটিং। ছবি নির্মাতাদের তরফে সমাজমাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে তিনটি আধুনিক ব্যাটল ট্যাঙ্কের মাঝে ছবির নাম লেখা ক্ল্যাপস্টিক হাতে দাঁড়িয়ে রয়েছে শুটিংয়ের এক সদস্য। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল বর্ডার। সূত্রের দাবি, এ বার ছবির প্রেক্ষাপট রাজস্থানের সীমান্তবর্তী শহর লঙ্গেওয়ালায় ভারত-পাকিস্তানের সম্মুখ সমর। স্বভাবতই ছবির শুটিং লোকেশন থেকে এই পোস্ট দেখে আগ্রহের পারদ চড়েছে নেটপাড়ার।
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত 'বর্ডার'-এ সানি দেওলের সঙ্গে ছিলেন অভিনেতা সুনীল শেট্টি ও অক্ষয় খান্না। এবার ‘বর্ডার ২’-এ সানির সঙ্গে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং অহন শেঠিকে। ভূষণকুমারের সংস্থার সঙ্গে হাত মিলিয়ে জে পি দত্ত এবং তাঁর কন্যা নিধি ছবিটি প্রযোজনা করবেন। ২০২৬ সালের নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন অর্থাত্ ২৩ জানুয়ারী, এই ছবি মুক্তির পরিকল্পনা করা হয়েছে।
উল্লেখ্য, গত জুনেই সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে 'বর্ডার ২'-এর ঘোষণা করেছিলেন সানি দেওল। সেখানে অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে, “২৭ বছর আগে একজন সেনা কথা দিয়েছিলেন তিনি ফিরবেন। সেই কথা রাখতে এবং ভারতের মাটিকে তাঁর প্রণাম জানাতে আরও এক বার তিনি ফিরছেন।’’ উল্লেখ্য, ১৩ জুন, ১৯৯৭ সাল। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জে পি দত্ত পরিচালিত ছবি ‘বর্ডার’। বাকিটা ইতিহাস। ভারতীয় বক্স অফিসে একের পর এক নজির গড়েছিল ছবিটি। ছবিতে 'মেজর কুলদীপ'-এর ভূমিকায় সানির অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল দর্শক ও সমালোচক-দুই মহলেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি