মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

The week-long camp has attracted 75 enthusiastic young players to hone their badminton skills

খেলা | পাড়ুকোন ব্যাডমিন্টন স্কুল ও বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির শীতকালীন ক্যাম্প শেষ হল বানতলায়, উঠতি খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর দিকে বিশেষ নজর

KM | ২৪ ডিসেম্বর ২০২৪ ০০ : ০৭Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমি ও পাড়ুকোন ব্যাডমিন্টন স্কুলের উদ্যোগে বানতলার শাটল এক্সপ্রেস ব্যাডমিন্টন স্টেডিয়ামে হয়ে গেল এক সপ্তাহব্যাপী শীতকালীন ক্যাম্প। ২১ তারিখ শেষ হয়েছে ক্যাম্পটি। 

সপ্তাহব্যাপী এই ক্যাম্পে অংশ নিয়েছিল ৭৫ জন উৎসাহী তরুণ খেলোয়াড়। ক্যাম্পে অংশ গ্রহণকারী  উঠতি খেলোয়াড়দের ব্যাডমিন্টন দক্ষতা প্রভূত পরিমাণে বাড়ানোর দিকেই নজর দেওয়া হয়েছিল।  

 ক্যাম্পে উঠতি খেলোয়াড়দের কোচিং দিয়েছেন পাড়ুকোন ব্যাডমিন্টন স্কুলের হেড কোচ আদিত্য প্রকাশ এবং ইন্দোনেশিয়ার ইসনা সাকতি। এই দুই অভিজ্ঞ কোচের কাছ থেকে উঠতি খেলোয়াড়রা নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ পারমর্শ পেয়েছেন।  

ব্যাডমিন্টন খেলাটার প্রতি এই দুই কোচের দারুণ অভিজ্ঞতা। রয়েছে অগাধ জ্ঞান এবং দক্ষতা। 

তাঁরা ব্যক্তিগত ভাবে খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন, তাদের ট্রেনিং দিয়েছেন। খেলোয়াড়দের  টেকনিকের উন্নতি বিধান ঘটিয়েছেন, স্ট্র্যাটেজি এবং সামগ্রিক ভাবে খেলার মান বাড়ানোর দিকেও নজর দিয়েছেন।  

বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির চিফ কোচ সঞ্জয় রায় বলেন, ''পাড়ুকোন ব্যাডমিন্টন স্কুলের সঙ্গে জুটি বেঁধে তরুণ খেলোয়াড়দের জন্য এই শীতকালীন ক্যাম্পের আয়োজন করতে পেরে আমরা রোমাঞ্চিত।'' 

তিনি আরও বলেন, ''ইন্দোনেশিয়ার কোচ ইসনা সাকতির কাছ থেকে উঠতি খেলোয়াড়রা প্রয়োজনীয় পরামর্শ পেয়েছে।  খেলোয়াড়রা ব্যাডমিন্টন সম্পর্কে অমূল্য জ্ঞান এবং দক্ষতা অর্জন করেছে বলেই আমাদের বিশ্বাস। এই ক্যাম্প খেলোয়াড়দের দক্ষতাকে পরবর্তী পর্যায়ে পৌঁছে দিতে পেরেছে বলেই আমরা আশা রাখি।'' 
বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমি এবং পাডুকোন ব্যাডমিন্টন স্কুলের শীতকালীন ক্যাম্প অংশগ্রহণকারী খেলোয়াড়দের জীবনের সঞ্চয়। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া