রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ ডিসেম্বর ২০২৪ ২২ : ২৬Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২৩ ডিসেম্বর সোমবার, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক, লেখক শ্যাম বেনেগাল। মুম্বই সংবাদমাধ্যমের কাছে তাঁর পরিবার জানিয়েছেন মুম্বইয়ের এক হাসপাতালে ৬:৩০ নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। ৯০ বছর বয়সে পদার্পণ করেও তিনি নিজের কাজ নিয়ে এখনও ব্যস্ত ছিলেন। হাতে ছিল বেশ কয়েকটি কাজ। কিন্তু তার মাঝেই না ফেরার দেশে শ্যাম বেনেগাল।
অভিনেত্রী শাবানা আজমী যিনি শ্যাম বেনেগালকে 'গুরু' হিসাবে মেনেছিলেন, ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন প্রয়াত পরিচালকের শেষকৃত্যের স্থান ও সময়। মুম্বইয়ের শিবাজী পার্ক শশ্মানে প্রয়াত পরিচালকের দেহ নিয়ে আসা হয়েছে এবং শেষকৃত্যের আচার অনুষ্ঠান শুরু হয়েছে। প্রয়াত পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন অস্কারজয়ী গীতিকার গুলজার। হাজির হয়েছেন বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
সপ্তাহে তিনবার ডায়ালাইসিসের জন্য ঘন ঘন হাসপাতালে যাওয়া সহ বয়সজনিত অসুস্থতা থাকা সত্ত্বেও, শ্যাম বেনেগাল শেষ অবধি চলচ্চিত্র নির্মাণের প্রতি তার আবেগের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তার সমগ্র কর্মজীবনে, শ্যাম বেনেগাল পদ্মশ্রী, পদ্মভূষণ এবং চলচ্চিত্রে ভারতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার সহ অসংখ্য প্রশংসা পেয়েছেন।
পুরস্কারের ঝুলিও তাঁর সব সময় ভরাই থেকেছে শ্যাম বেনেগালের। তিনি জাতীয় পুরস্কার তো পেয়েছেনই, পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ, কলকাতা বিশ্ববিদ্যালয় ২০১২ সালে তাঁকে ডিলিট উপাধিতে ভূষিত করে। তিনি ২০১৬ সালে আইটিএম ইউনিভার্সিটি গোয়ালিয়র থেকেও পেয়েছিলেন ডিলিট উপাধি। সব মিলিয়ে দীর্ঘ কর্মজীবনের নানা পর্যায়ে তিনি ছুঁয়েছেন শিল্পের বিভিন্ন পর্যায়গুলিকে।
ভারতকে অন্য চোখে দেখা, স্বাধীনতা পরবর্তী ভারতের নতুন করে গড়ে ওঠা, তার ওঠাপড়া, এবং প্রান্তীয় মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সম্পর্কের জটিলতা, সবই উঠে এসেছিল তাঁর ছবিতে। অনুবীক্ষণ যন্ত্রের তলায় দেশের মানুষ, সমাজ ও সময়কে দেখার ও দেখানোর মানুষ শ্যাম, জন্মদিন পালনের ঠিক ন'দিনের মাথায় প্রয়াত হয়েছেন শ্যাম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি