রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | পরিবারের কথা রাখতে মা হচ্ছেন সোনাক্ষী? ছুটি কাটাতে গিয়ে প্রথম সন্তান নিয়ে কীসের ইঙ্গিত অভিনেত্রীর! 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৪ ডিসেম্বর ২০২৪ ২২ : ১৬Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকেই নেটিজেনদের চর্চায় থাকেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কিন্তু বারবার অভিনেত্রী নানা সাক্ষাৎকারে বুঝিয়েছেন যে তিনি ভাল আছেন। কিন্তু তারপরেও চর্চার জট কাটতে চায় না। 

 

এই জুটির বিয়ে নিয়েও সমস্যা তৈরি হয়েছিল দুই পরিবারের মধ্যে। কিন্তু সব বাধা কাটিয়ে জয় হয়েছিল তাঁদের ভালবাসার। হিন্দু বা ইসলাম রীতি মেনে নয়, আইনি বিবাহ সেরেছিলেন সোনাক্ষী-জাহির। মাঝেমধ্যেই জুটিতে ধরা দেন পাপারাজ্জির ক্যামেরায়। লাজুক হাসিতে বুঝিয়ে দেন ভাল আছেন তাঁরা।

 

বলিপাড়ায় কয়েকদিন ধরেই গুঞ্জন, সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের নাকি প্রথম সন্তান আসছে। অর্থাৎ বিয়ের ছ'মাস হতে না হতেই মা হতে চলেছেন সোনাক্ষী! দু'জনকে একসঙ্গে চিকিৎসকের কাছে যেতেও দেখা গিয়েছিল। কিন্তু এই জল্পনাকে উড়িয়ে এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, "আমি সন্তানসম্ভবা নই। বিয়ের পর একটু ওজন বেড়েছে শুধু। কোনও দিক বিচার না করেই জাহিরকে শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা! এই মুহূর্তে আমরা নিজেদের একসঙ্গে কাটানো সময় উপভোগ করছি। সন্তানের পরিকল্পনা করছি‌ না।"

 

কিন্তু এর মাঝেই সন্তান নিয়ে সরব সোনাক্ষী। ছ'মাসের বিবাহবার্ষিকীতে ছুটি কাটাতে গিয়ে সমাজ মাধ্যমে জাহিরের সঙ্গে ছবি ভাগ করে মজার ছলে অভিনেত্রী লেখেন, 'আমার মা আর শাশুড়ি কড়া নজরে দেখছেন আমাদের। আর ভাবছেন, তাঁদের নাতি-নাতনির মুখ না দেখিয়ে কীভাবে ঘুরে বেড়াচ্ছি আমরা।" সোনাক্ষীর মজার ছলে করা পোস্টের মন্তব্যে নেটিজেনরাও সহমত হয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া