রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়! কী এমন হল হঠাৎ? হদিশ দিলেন স্বামী ভরত কল

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ২৪ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪৫Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। পাশে রয়েছেন স্বামী ভারত কল। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। কী এমন হয়েছে যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে? বর্তমানে কেমনই বা আছেন এই অভিনেত্রী? 

 

গত এক বছর ধরেই স্ত্রীরোগজনিত সমস্যায় ভুগছিলেন জয়শ্রী মুখোপাধ্যায়, যদিও সেই নিয়েই শুটিং চালিয়ে গেছেন তিনি। কষ্টও পেয়েছেন। তবে শেষপর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে অস্ত্রোপচার করালেন তিনি। জানা গিয়েছে, গতকালই অস্ত্রোপচার হয়ে গেছে। আগের থেকে জয়শ্রী এখন অনেকটাই ভাল আছেন বলে জানিয়েছেন ভরত কল। এমনকি আজ হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িও যাবেন তিনি। যদিও এই ক'দিন তাঁর স্ত্রী বেশ কষ্ট পেয়েছেন বলেই জানালেন ভরত কল। 

 

স্টার জলসার 'গীতা এল এল বি' ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন জয়শ্রী। নতুন একটি ট্র্যাকে দেখা যাচ্ছে ভারত কলকেও। তবে এই অসুস্থতা নিয়ে যে এতদিন শুটিং করে গেছেন জয়শ্রী,তা দর্শক বুঝতে পারেননি। এমনকি কিছুদিন আগে এই ধারাবাহিকের এক বছর উদ্‌যাপন অনুষ্ঠানেও  দেখা গেছিল এই যুগলকে। তবে সেই সময়েও নিজের অসুস্থতা বিন্দুমাত্র টের পেতে দেননি তাঁরা। সব কাজ ফেলে হাসপাতালে সারাদিন জয়শ্রীর পাশে ছিলেন স্বামী ভরত কল। এই দু'দিন তাঁদের মেয়ে আইরাকে দেখভাল করেছেন বান্ধবী তথা অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায়। বর্তমানে হাসপাতাল থেকে ছুটি পেয়ে অনেকটাই স্বস্তিতে জয়শ্রী মুখোপাধ্যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া