রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood director Madhur Bhandarkar recalls a phone call from the late legendary director shyam benegal

বিনোদন | মধুরের ছবি দেখে নিজে থেকে ফোন করেছিলেন শ্যাম! ‘কর্পোরেট’ পরিচালককে কী বলেছিলেন তিনি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ ডিসেম্বর ২০২৪ ২১ : ২১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: গত সোমবার সাড়ে ছ'টা নাগাদ প্রয়াত হয়েছেন কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের পর ভারতীয় অন্যধারার ছবিতে সম্ভবত তাঁর-ই নাম সবচেয়ে বেশি আলোচিত। ‘অঙ্কুর’ থেকে শুরু করে ‘মন্থন’, ‘নিশান্ত’-ভারতীয় সমান্তরাল ছবির মালায় একের পর এক বহুচর্চিত মুক্তো গেঁথে গিয়েছেন শ্যাম। মানুষ হিসাবেও ছিলেন নিপাট ভদ্র। অনুজ পরিচালকদের কোনও কাজ ভাল লাগলে অল্প কথায় হলেও প্রকাশ্যেই খোলা মনে তারিফ করতে ভুলতেন না তিনি। স্মৃতির দীঘিতে ডুব দিয়ে এমনই এক ঘটনার তুলে আনলেন বলি-পরিচালক মধুর ভান্ডারকর। 

 

প্রথমেই 'ফ্যাশন' ছবিখ্যাত এই পরিচালক জানান, শ্যাম বেনেগালের মৃত্যুতে তিনি অত্যন্ত শোকাহত। তাঁর মতো পরিচালকদের কাছে শ্যাম বেনেগাল ছিলেন সাক্ষাৎ পথপ্রদর্শক – “যেদিন থেকে সিনেমা কী বুঝেছিলাম, সেদিন থেকেই শ্যামবাবুর কাজের অন্ধ ভক্ত আমি। ছবি নিয়ে তাঁর কাজ, চিন্তাভাবনা ছিল সম্পূর্ণ স্বতন্ত্র চিন্তাধারার।” মধুরের মতে, বেনেগাল ছিলেন একজন পরিচালনা প্রশিক্ষণের প্রতিষ্ঠান স্বরূপ। জানান, শ্যামের কলিযুগ ছবি দেখে এতটাই প্রভাবিত হয়েছিলেন তিনি তার জেরেই বানিয়েছিলেন কর্পোরেট ছবিটি। এবং সে ছবি দেখে কী বলেছিলেন খোদ শ্যাম বেনেগাল, মধুর জানিয়েছেন সেকথাও। 

 

মধুরের কথায়, “আজও স্পষ্ট মনে রয়েছে আমার কর্পোরেট ছবি দেখে নিজে ফোন করেছিলেন শ্যাম বেনেগাল। উচ্ছ্বসিত স্বরে বলে উঠেছিলেন, ‘মধুর কী ভাল ছবি বানিয়েছ তুমি।’ প্রত্যুত্তরে জানিয়েছিলাম, ওঁর কলিযুগ ছবির প্রভাব সর্বত্র  ছড়িয়ে রয়েছে এই ছবিতে। এছাড়াও সবার সঙ্গে যে সমান ভদ্রতায় তিনি কথা বলতেন, তা এককথায় শিক্ষণীয়।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া