রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ফের জুটিতে মোহনা-বিশ্বরূপ! কবে আসছে 'গৌরী-ঈশান'-এর নতুন ধারাবাহিক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৪ ডিসেম্বর ২০২৪ ২১ : ২৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: মোহনা মাইতি ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে দর্শক জুটিতে দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'গৌরী এল'তে। গল্পে গৌরী আর ঈশানের জুটিকে দর্শক দারুণ ভালবাসা দিয়েছিলেন। যদিও এরপর আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাদের। কিন্তু এই জুটির ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। 

 

নতুন বছর শুরুর আগেই সুখবর দিলেন বিশ্বরূপ-মোহনা। ফের ছোটপর্দায় ফিরছেন জুটিতে। ধারাবাহিকের জনপ্রিয়তার কথা মাথায় রেখে আরও একবার ফিরছে 'গৌরী এল'। তবে এবার হিন্দি মাধ্যমে। জি টিভি-তে সম্প্রচারিত হতে চলেছে 'দিল কেয়া কারে'। সোম থেকে শনি দুপুর দেড়'টায় দেখা যাবে নতুন রূপে গৌরী-ঈশানকে। 

 

অলৌকিক শক্তি, ভক্তি আর যুক্তির মিশেলে এই ধারাবাহিকের গল্প। গৌরীর বিশ্বাস ও ঈশানের যুক্তি মিলবে কী? কীভাবে দুই মেরুর দুই মানুষের মিল হবে? আবারও একবার সেই গল্প ফুটে উঠবে জি টিভির পর্দায়। 


প্রসঙ্গত, মোহনাকে এরপর জি বাংলার 'কে প্রথম কাছে এসেছি' ধারাবাহিকে দেখা গেলেও বিশ্বরূপকে এখনও নতুন কাজে দেখেননি দর্শক। নায়কের ফেরার অপেক্ষায় এতদিন দিন গুনছিলেন সিরিয়াল প্রেমীরা। তবে এবার নতুন ধারাবাহিকে না হলেও পর্দায় ফিরছেন বিশ্বরূপ। এই খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দারুণ খুশি দর্শক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া