মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৪ ডিসেম্বর ২০২৪ ২১ : ২৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: খেলরত্ন পুরস্কারের জন্য বিবেচিত হলেন না প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতীয় শুটার মনু ভাকের।
এর পরেও তাঁকে অগ্রাহ্য করা হল। হতাশায় ভেঙে পড়ার অবস্থা মনুর। তাঁর বাবা মনে করছেন, মেয়েকে ক্রিকেটার বানালেই বোধহয় ভাল করতেন ।
সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে ক্রীড়ামন্ত্রক ও খেলরত্নের জন্য মনোনীত খেলোয়াড়দের তালিকা যে কমিটি তৈরি করে, তাদের বিঁধে মনুর বাবা বলেছেন, ''শুটিংয়ে মনুকে দিয়েই আমি ভুল করেছি। আমি ওকে ক্রিকেটার বানালেই ভাল করতাম। তাহলে সব সম্মান এবং পুরস্কার পেত মনু। বলতে পারেন, দেশের জন্য আর কী করতে পারে আমার মেয়ে? মনুর প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া উচিত সরকারের। আমার সঙ্গে মনুর কথা হয়েছে। গোটা বিষয়টায় ও হতাশ হয়েছে। মন বলেছে, অলিম্পিকে আমার যাওয়া উচিত হয়নি, দেশের জন্য পদক জেতাও ঠিক হয়নি। আমার ক্রীড়াবিদ হওয়াই উচিত হয়নি।''
নিয়ম অনুযায়ী, কোনও ক্রীড়াবিদ যদি পুরস্কারের জন্য আবেদন না করেন, সেক্ষেত্রে ওই ক্রীড়াবিদ যে খেলার সঙ্গে যুক্ত, সেই সংস্থাই আবেদন করে। কিন্তু ভাকেরের ক্ষেত্রে এরকম করা হয়নি। এর আগে মহম্মদ সামি যখন অর্জুন খেতাব পান, তখন তিনি আবেদন করেননি। আবেদন এসেছিল বিসিসিআইয়ের কাছ থেকে।
খেলরত্ন পুরস্কারের জন্য মনু নিজের নাম ওয়েব পোর্টালে নথিভুক্ত করেননি বলেই অভিযোগ। যদিও প্যারিসে পদকজয়ী শুটার জানান, তিনি পোর্টালে পুরস্কারের জন্য নাম নথিভুক্ত করেছিলেন। প্রতিবেদনে প্রকাশিত সূত্রের বক্তব্য, ''মনু বলেছে, ও নাকি পোর্টালে নাম তুলেছে। যদি তাই হতো, তাহলে কমিটি ওর নাম বিবেচনা করত। পরিস্থিতি যাই হোক না কেন, ফেডারেশন ক্রীড়ামন্ত্রকের কাছে আবেদন করেছে, এমনকী সংশ্লিষ্ট আধিকারিককেও অনুরোধ করেছে, মনুর নাম যেন অন্তর্ভুক্ত করা হয়।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি