মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Former India cricketer Vinod Kambli sent a heartfelt message to his fans

খেলা | 'মাতলামি করবে না...মা-বাবার খারাপ লাগবে', হাসপাতালের বেডে শুয়ে বড়দিনের বার্তা কাম্বলির

KM | ২৪ ডিসেম্বর ২০২৪ ২০ : ৪০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি। মূত্রনালীর সংক্রমণেরও চিকিৎসা চলছে। আগামী দু-একদিনের মধ্যেই তাঁকে নাকি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বুধবার বড়দিন। এগিয়ে আসছে নতুন বছর। উৎসবের আবহ। 

এই পরিস্থিতিতে হাসপাতালের বেডে শুয়ে দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির পরামর্শ, ''আমি বলব জীবনটাকে উপভোগ কর। মদ খেয়ে মাতলামি করতে যেও না। মা -বাবার খারাপ লাগবে।'' 

 

জীবনের কঠিন সময়ে বোধোদয় হয়েছে কাম্বলির। সেই কারণেই তাঁর এহেন পরামর্শ। দুর্দান্ত সম্ভাবনাময় ছিলেন। দ্রুত সাফল্য তাঁর মাথা ঘুরিয়ে দেয়। বেহিসেবি করে তোলে তাঁকে। ক্রমে জাতীয় দল থেকে ছিটকে যেতে হয় বঁ হাতি কাম্বলিকে। ব্যাকফুটে গিয়ে তাঁর পুল, ড্রাইভ ছিল দেখার মতো। এহেন কাম্বলি শনিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ভর্তি করা হয় থানের একটি হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

বিনোদ কাম্বলিকে বলতে শোনা গিয়েছে, ''আমি এখন আগের থেকে ভাল আছি। ক্রিকেট কখনও ছাড়ব না আমি। কারণ কতগুলো ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি আমি করেছি তা আমার মনে আছে। আমার বাড়িতে তিনজন বাঁ হাতি রয়েছে। শচীন তেণ্ডুলকরের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। ওর শুভেচ্ছা সব সময়ে আমার সঙ্গে রয়েছে।''

চিকিৎসকদের জন্য়ই তিনি এখন জীবিত রয়েছেন বলে জানিয়েছেন কাম্বলি। চিকিৎসকদের কথা শুনে চলবেন বলেও জানিয়েছেন তিনি।   দ্রুত সুস্থ হয়ে উঠুন বিনোদ কাম্বলি, এমনটাই প্রার্থনা গোটা দেশের।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া