রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Riddhi Sen slams Mamata Shankar on moral policing about Kolkata s Kalighat metrio station couple s kissing video

বিনোদন | ‘ওঁর টিভিতে অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেল ইনস্টল করা হোক!’, মেট্রো স্টেশনে চুমুর কিস্সা নিয়ে মমতা শঙ্করকে তুলোধোনা ঋদ্ধির!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ ডিসেম্বর ২০২৪ ২০ : ০৫Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: মেট্রো স্টেশনের যুগলের চুমু নিয়ে চারদিকে হইহই কাণ্ড আর ‘রে রে’ রব। গত ১৬ ডিসেম্বর থেকে সমাজমাধ্যমে ভাইরাল কালীঘাট স্টেশনে এক যুগলের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনরত ভিডিও। কেউ কেউ এই বিষয়টি নিয়ে যেখানে নীতি পুলিশি করতে ব্যস্ত, সিঁটকিয়েছেন নাক, সেখানে অনেকেই সমর্থন জানিয়েছেন। সম্প্রতি, এই চুমুর কিস্সা নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলে ফের তুমুল বিতর্কে মমতা শঙ্কর। ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, "এর মতো খারাপ জিনিস হয় না। আমি এর বিরুদ্ধে। কারণ, এরপরে সমস্ত কিছু করার সাহস হয়ে যাবে। স্থান-কাল-পাত্র বলে কোনও ব্যপার থাকবে না! এটা কী, আমরা কী! জন্তুরাও তো আমাদের থেকে অনেক ভাল!  এই জন্যই তো এসব হচ্ছে আজকাল, এত রেপ হচ্ছে, আজকাল এতকিছু হচ্ছে। বাচ্চাদের হাতে ফোন যাচ্ছে, ওরা ছোট থেকেই এইসব দেখছে। ওদের মূল্যবোধ কোথায় যাবে!" এর আগেও শাড়ির আঁচল সরিয়ে পরা নিয়ে নিজের মতামত তুলে ধরেছিলেন তিনি। মেয়েদের মদ্যপান করাকেও কটাক্ষ করেছিলেন। ‘রাস্তার মেয়ে’, ‘ল্যাম্পপোস্টের নীচে দাঁড়ানো মেয়ে’-র মতো কিছু শব্দবন্ধ ব্যবহার করেছিলেন মমতা শঙ্কর, যা নিয়ে উঠেছিল বিতর্কের ঝড়। 

 

এরপরেই এবার সমাজমাধ্যমে মুখ খুলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন। মেট্রো স্টেশনে চুমুর ঘটনাকে নিজের সমর্থন জানানোর পাশাপাশি রীতিমতো তুলোধনা করলেন মমতা শঙ্করকেও!  ফেসবুকে একটি লম্বা পোস্টে ঋদ্ধি লিখেছেন, “৭৮তম স্বাধীনতা দিবস পার করা এক দেশের মেট্রো স্টেশনে দুজন স্বাধীন নাগরিককে চুমু খেতে দেখে শ্রদ্ধেয় মমতা শঙ্করের মূল্যবোধে আঘাত লেগেছে l আজকাল এই মূল্যবোধের ব্যাপারটা খুব মজার,যে যার ব্যক্তিগত মূল্যবোধের ধারণাকে একটা জাতির ওপর চাপিয়ে দিচ্ছে ইচ্ছেমতো ...”

 

আরও লেখেন, " বাম জমানায় চলচ্চিত্র উৎসবে প্রখ্যাত পরিচালক শকুরাভের ‘টরাস’ ছবিতে লেনিনের জীবনের অন্তিম পর্বের চিত্রগ্রহণে তাকে অর্ধ নগ্ন, স্মৃতিভ্রংশ এবং মানবিক ভাবে স্পর্শগ্রাহ্য দেখানোর ফলাফল ছিল এক অংশের বামপন্থীদের মূল্যবোধে আঘাত লাগার কারণ, তারা চেয়েছিলেন ছবিটাকে চলচ্চিত্র উৎসব থেকে বহিষ্কার করতে, কারণ ? মার্ক্স্,লেনিন বা হো চি মিনের বামপন্থার মূল্যবোধ আর হো চি মিন সরণির বামপন্থার মূল্যবোধ আলাদা l

 

এরপরেই বাছাই করা সব শব্দে মমতা শঙ্করের উদ্দেশ্যে কটাক্ষ হেনেছেন নগরকীর্তন ছবির অভিনেতা। লিখলেন, “মমতা শঙ্কর তার ব্যক্তিগত মূল্যবোধের ধারণা চাপিয়ে দিলেন গোটা বাঙালি জাতির ওপর, উনি হয়তো ভেবেছেন যে যার ঘাড়ে বাঙালি মূল্যবোধের ঝোলা ঝুলিয়ে ক্ষান্ত হয়ে সারা বছর তাকে বাঙালিয়ানা উপহার দেওয়ার সান্তা ক্লজ বানিয়ে রেখেছে সেই রবি ঠাকুরও হয়তো প্রকাশ্যে চুমু খাওয়াকে অপসংস্কৃতি মনে করতেন,মমতা শঙ্করের কাছে হয়তো ‘প্রাণ চায় চক্ষু না চায়’ গানটার অর্থ সেটাই, গানটা রবি বাবু যে অর্থে লিখেছেন উনি হয়তো উল্টো অর্থ বুঝেছেন, তাই বলে গান হোক বা সামগ্রিক বাঙালি সংস্কৃতি,ব্যক্তিগত উপলব্ধিকে সার্বিক অর্থ হিসেবে স্থাপন করা যায় কি? যেখানে প্রকাশ্যে চুমু খাওয়ার অধিকার দেওয়া বা কেড়ে নেওয়ার এক্তিয়ার আদালতেরই নেই সেখানে আর সংস্কৃতি কি করবে? তাও আবার চুমুর কোনো সংস্কৃতি হয় নাকি? 
কাউকে কোনোরকম কোনো আঘাত না করে বা কারুর পাকা ধানে মই না দিয়ে যে যুবক যুবতী স্রেফ একে অপরের প্রতি ভালোবাসা ব্যক্ত করেছিলেন তাদের সেই মুহূর্তেকে ভিডিও করে ছেড়ে দিলেন যে ব্যক্তি,তার আচরণ শ্রদ্ধেয় মমতা শঙ্করের মূল্যবোধে আঘাত করলো না l ওনার মতে শিশুদের মন বিষিয়ে যাবে প্রকাশ্যে ভালোবাসা দেখলে আর শিশু মন মূল্যবোধ শিখবে ভালোবাসাকে গোপনে প্রকাশ করে হিংসাকে বুকে বাজিয়ে ভরা আলোয় প্রকাশ করা যায় দেখে l যাই হোক,ওনার মন্তব্যের মাধম্যে উনি দুটো সঠিক জিনিস প্রমাণ করলেন -

১)ওনার মতে প্রকাশ্যে চুমু খাওয়ার জন্যে সমাজে ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে,এই বক্তব্য প্রকাশ্যে বলে নিজের মানসিকতার পরিচয় দিয়ে উনি বুঝিয়ে দিলেন যে নিরাপত্তা দখলের লড়াইয়ে ‘reclaim the night’এর সাথে সাথে প্রয়োজন ‘reclaim the mind’এর, প্রয়োজন এই পচা ভাবনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো l 

২) উনি বলেছে জন্তুরা আমাদের থেকে অনেক ভালো l এটা একদম সঠিক, মানুষ প্রকাশ্যে খুন করে আর জন্তুরা প্রকাশ্যে একে অপরকে আদর করে l খুব ভালো হয়ে যদি ওনার টিভিতে কেউ ডিসকভারী বা এনিম্যাল প্ল্যানেট চ্যানেলটা ইনস্টল করে দিতে পারে, না হলে ভালোবেসে কেউ জিম করবেট ঘুরতে যাওয়ার একটা টিকিটও পাঠাতে পারেন l আশা করি আপনি আরও মমতাশীল হবেন l”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া