মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৪ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া...। তনুশ কোটিয়ান সম্পর্কেও এমন কথা বললে অত্যুক্তি করা হবে না।
বরং তাঁর বাবা করুণাকারকেও বুঝি ছাপিয়ে গিয়েছেন এই তরুণ ক্রিকেটার। বাবাই তাঁর অনুপ্রেরণা। বাবাকে দেখেই ক্রিকেটে আসা। এবার ছেলের পরীক্ষা অস্ট্রেলিয়ায়।
একদিন বাবাকে দেখে ব্যাট-বল ধরেছিলেন তনুশ। ছেলেকে দেখতে নিশ্চয় বাবা টিভি খুলে বসে থাকবেন সাতসকালে।
মুম্বইয়ের টেনিস বল সার্কিটে সুনাম ছিল তনুশের বাবার। বাবা হাত ধরে মাঠে নিয়ে যেতেন ছেলেকে। ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে এক সাক্ষাৎকারে তনুশ কোটিয়ান বলেছেন, ''ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমি কেবল বাবাকেই দেখেছি।''
বাবাই তাঁর হিরো। বাবাই তাঁর প্রেরণা। করণাকার ফাস্ট বোলার ছিলেন। ব্যাট করতে নামতেন মিডল অর্ডারে। টেনিস বল ক্রিকেটের রাজা বলে ডাকা হত তাঁকে। নিজের দক্ষতাতেই এই নাম অর্জন করেছিলেন করুণাকার। তনুশ বলেছেন, ''ওই পাঁচ ওভারের ম্যাচগুলো খুব আকর্ষণীয় হতো। বাবার খেলা দেখে আমিও টেনিস বল ক্রিকেটে নেমে পড়ি।''
গাইলস শিল্ড এবং হ্যারিস শিল্ডে ডাক পাওয়ার পর লেদার বলে খেলা শুরু করেন তনুশ। একাধিক বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশ নেওয়ার পর রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটে ২০১৮-১৯ মরশুমে। তখন তাঁর বয়স ২০।
প্রথম যখন খেলা শুরু করেছিলেন, তখন তিনি ব্যাটার ছিলেন। মাঝে মধ্যে অফ স্পিন বল করতেন। পরবর্তীকালে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই নজর দেন তিনি। তনুশকে বলতে শোনা গিয়েছে, ''এখন আমি নিজেকে ব্যাটার বা বোলার মনে করি না। ব্যাটিং করি বা বোলিং, যাই করি না কেন, আমি প্রভাব ফেলার চেষ্টা করি।''
তনুশের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক ছিল। ২০২৩ সালের আইপিএল নিলামের আগে রঞ্জি ট্রফিতে পাঁচ উইকেট নিয়েছিলেন তনুশ। কিন্তু নিলামের দিন তিনি জানতে পারেন, বিসিসিআই-এর সন্দেহভাজন বোলিং অ্যাকশনের তালিকায় ছিলেন। কীভাবে তাঁর বোলিং অ্যাকশন সন্দেহজনক হল, সেই বিষয়ে তনুশের কোনও ধারণাই ছিল না। পরে তাঁর মনে পড়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচে ম্যাচ রেফারি তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু সে সব নিয়ে আর চিন্তা করেননি তনুশ। তিনি এগিয়ে চলেন। অশ্বিনের বদলি হিসেবে এবার অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি