রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৪ ডিসেম্বর ২০২৪ ১৯ : ০৭Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: সাইকোলজিক্যাল থ্রিলারে সমকামী চরিত্র নিয়ে বড়পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা সরকার। আসছে পায়েল চৌধুরী পরিচালিত, জয়ন্ত মুখোপাধ্যায় প্রযোজিত ছবি 'বৃষ্টির রাত্রি'। এই ছবিতেই একেবারে ভিন্ন রূপে ধরা দিতে চলেছেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী পামেলাকে। ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রবাসী প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায়। নতুন বছরেই শুরু হবে ছবির শুটিং। তার আগে প্রকাশ্যে তারকাদের প্রথম ঝলক।
ছবি প্রসঙ্গে পরিচালক পায়েল চৌধুরী বলেন, "শুধু সমপ্রেম নয়, আরও বিষদে বলতে গেলে 'বৃষ্টির রাত্রি' একটি সাইকোলজিক্যাল থ্রিলার। প্রিয়াঙ্কা ও পামেলা দু'জনকে ভেবেই ছবির চিত্রনাট্য লিখেছিলাম। প্রিয়াঙ্কা আমার খুব প্রিয় অভিনেত্রী। ওঁর সঙ্গে শ্যুট করার জন্য মুখিয়ে রয়েছি।"
ছবির গল্পে বৃষ্টি নামের এক পরিচালক, মায়ের মৃত্যুর পর নতুন ছবির গল্প লেখার জন্য শহরের কোলাহল থেকে দূরে একটি ফার্ম হাউজে আসে। সেখানে তার পরিচয় হয় নীলেশ ও তার স্ত্রী রাত্রির সঙ্গে। নীলেশ এবং রাত্রির মধ্যে বয়সের ব্যবধান তাদের সম্পর্কের অন্যতম জটিলতা। সেটাও বুঝতে পারে বৃষ্টি, এবং ধীরে ধীরে রাত্রির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সে। তবে এর মধ্যেই রাত্রির জীবনের গভীর কিছু সত্যি সামনে আসে। এরপর কোন দিকে মোড় নেবে গল্প? সেই উত্তর দেবে পায়েল চৌধুরীর এই ছবি।
ছবিতে ক্যামেরার দায়িত্ব সামলাচ্ছেন তন্ময় আচার্য। এডিটে রয়েছেন অয়ন আচার্য। সঙ্গীত পরিচালনায় সৌম্য সরকার। পৌষালি বন্দ্যোপাধ্যায়ের কন্ঠে থাকছে একটি গান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি