রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Kartik Aaryan s old friend sandeep singh claims actor is a changed person details inside

বিনোদন | সাফল্য মাথা ঘুরিয়ে দিয়েছে কার্তিকের? ‘বেলুন যখন ফুলেফেঁপে ওঠে...’, বিস্ফোরক দাবি ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর বন্ধুর!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩৯Rahul Majumder

সংবাদসংস্থা মুম্বই: তিনি বলিউডে বর্তমান প্রজন্মের হার্টথ্রব। অন্যতম জনপ্রিয় অভিনেতা। কার্তিক আরিয়ান। চলতি বছর এককথায় দুর্দান্ত কেটেছে কার্তিক আরিয়ানের। চন্দু চ্যাম্পিয়ন বক্স অফিসে সাফল্য আদায় করার পাশাপাশি সমালোচকদের বাধ্য করেছিল ভূয়সী প্রশংসা করতে। এরপর ‘ভুল ভুলাইয়া ৩’-ও লেটার মার্কস নিয়ে পাশ করেছে। তবে বছর শেষের আগেই বিতর্কের মুখোমুখি এই বলি-অভিনেতা। প্রশ্ন উঠল তাঁর মানসিকতা নিয়ে। এবং ওঠালেন অভিনেতার এক সময়ের বন্ধু তথা বলি-প্রযোজক সন্দীপ সিং।  মেরি কম ছবির প্রযোজকের জোরালো দাবি, তারকা হওয়ার পর ধরাকে সরা মনে করছেন কার্তিক! তাঁর আরও দাবি, জনপ্রিয়তা মাথা ঘুরিয়ে দিয়েছে চন্দু চ্যাম্পিয়ন -এর নায়কের। 

 

এক সাক্ষাৎকারে সন্দীপ সিং জানান, দীর্ঘ সময় জুড়ে তিনি ও কার্তিক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একসঙ্গে ওঠাবসা থেকে খাওয়াদাওয়া, হুল্লোড় করা সবকিছুই একসঙ্গে করতেন তাঁরা। সন্দীপের দাবি, ভূষণ কুমার, রমেশ তৌরানির মতো বলিউডের প্রথম সারির সব প্রযোজকদের সঙ্গে কার্তিকের আলাপ করিয়েছিলেন তিনি। আর সেই কার্তিক-ই বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার পর তাঁকে পাত্তা দিচ্ছেন না। একপ্রকার ভুলেই গিয়েছেন। তাঁর ফোন তোলেন না, বার্তারও জবাব দেন না। তাই তো সন্দীপ বললেন, “যখন ব্যর্থতার মধ্যে দিয়ে ও যাচ্ছিল তখন আমার আঙ্গুল ধরে ধরে এগোত। আর সাফল্য পাওয়ার পরে ওঁর ফোন নম্বর একই থাকলেও বদলে গিয়েছে ও নিজেই!”  

 

কথাশেষে সন্দীপ জানান, তাঁর তরফে কার্তিককে ফোনে পাঠানো শেষ বার্তা যাতে লেখা ছিল, “বেলুন যখন ফুলেফেঁপে ওঠে তখন সে ভুলে যায় তাঁর আগের অবস্থার কথাl” তবে আজও আশা ছাড়েননি সন্দীপ। তাঁর আশা, হয়ত ভবিষ্যতে কার্তিক নিজে থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করবেন এবং একসঙ্গে কাজ করার ইচ্ছেপ্রকাশ করবেন। উল্লেখ্য, 'মেরি কম' ছাড়াও 'ঝুন্ড', 'আলিগড়', 'সরবজিৎ' -এর মতো একাধিক জনপ্রিয় ও প্রশংসিত ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছেন সন্দীপ সিং।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া