রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শ্যাম বেনেগালের স্মৃতিচারণায় মনোজ বাজপেয়ী, চর্চিত প্রেমিকা লুলিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে সলমন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৪ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৪Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


শ্যাম বেনেগালের স্মৃতিচারণায় মনোজ 

 

প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল। সোমবার ৯০ বছর বয়সে থামল পরিচালকের জীবন। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা বিনোদন জগৎ। শ্যাম বেনেগালের পরিচালনায় 'জুবেদা' ছবিতে অভিনয় করেছিলেন মনোজ বাজপেয়ী। এদিন সমাজ মাধ্যমে শোক প্রকাশ করে তিনি লেখেন, "খবরটা শুনে খুব কষ্ট পেলাম। শ্যাম বেনেগালের মতো একজন পরিচালককে বিশ্ব হারাল। ওঁর গল্প বলার ভঙ্গি, ছবির ভাবনা সবটাই নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। ওঁর সঙ্গে কাজ করে অনেককিছু শিখেছি। পরিচালকের আত্মার শান্তি কামনা করি।"


আসছে 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ২'?

 

২০১৩ সালে 'ধর্মা প্রোডাকশন'-এর প্রযোজনায় মুক্তি পেয়েছিল 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি'। ছবিতে রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, আদিত্য রায় কাপুর ও কল্কি কেঁকলাকে দেখা গিয়েছিল মুখ্য চরিত্রে। ছবির সিক্যুয়েল নিয়ে চর্চা ছিল বহুদিন। এবার এই চর্চা নিয়ে জল্পনা বাড়িয়ে দিল করণ জোহরের একটি পোস্ট। সমাজ মাধ্যমে 'ধর্মা প্রোডাকশন'-এর পক্ষ থেকে রণবীর,দীপিকা,আদিত্য রায় কাপুর ও কল্কির ছবি দিয়ে ছবিরই একটি সংলাপ জুড়েছেন ক্যাপশনে। ওই পোস্ট ছড়িয়ে পড়তেই নেটিজেনদের কৌতূহল, তবে কি এবার ছবির দ্বিতীয় ভাগ আসতে চলেছে? নাকি ফের বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত খোলসা করেননি নির্মাতা। 


সলমন-লুলিয়ার বিয়ে চর্চা!

 

সলমনের চর্চিত প্রেমিকা লুলিয়া ভান্তুর মাঝেমধ্যেই উঠে আসেন নেটিজেনদের চর্চায়। কবে বিয়ে করবেন সলমন? এই প্রশ্ন অনুরাগীদের মনে সর্বক্ষণ চলতেই থাকে। এর মাঝেই বিয়ে নিয়ে লুলিয়ার মন্তব্য ছড়িয়েছে নেট মাধ্যমে। লুলিয়ার কথায়, "সুখী থাকতে হলে বিয়ে করার প্রয়োজন নেই। দু'জন দু'জনের সঙ্গে মানিয়ে নিয়ে থাকলে। দুটো মনের মিল হলেই ভাল থাকা যায়।" তাঁর এই কথায় নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে, এবার কী লুলিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সলমন?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া