মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বক্সিং ডে টেস্টের আগে হাসিখুশি মেজাজে রোহিত, বিরাট কোহলির ফর্ম নিয়ে কী বললেন অধিনায়ক?

Kaushik Roy | ২৪ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৫১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই বড়দিন। আর ঠিক তার পরের দিন বক্সিং ডে-তে মেলবোর্নে শুরু হচ্ছে বর্ডার গাভাসকার ট্রফির চতুর্থ টেস্ট। বড়দিনের আগে মঙ্গলবার হাসিখুশি মেজাজে সাংবাদিক বৈঠক করলেন অধিনায়ক রোহিত শর্মা। গাব্বায় কঠিন পরিস্থিতি থেকে টেস্ট ম্যাচ ড্র করার পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ভারতীয় শিবির। এদিন সাংবাদিক সম্মেলনে রোহিতকে প্রশ্ন করা হয় বিরাট কোহলির ফর্ম নিয়ে। রোহিত শর্মা তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই হাসিয়ে দেন গোটা প্রেস কনফারেন্স রুমকে।

 

বিরাট কোহলির অফ-স্টাম্পের বাইরের বলে আউট হওয়া প্রসঙ্গে রোহিত জোর দিয়ে জানান, বিরাট কোহলি শীঘ্রই এই সমস্যা কাটিয়ে উঠে রানে ফিরবেন। তাঁর কথায়, ‘কোহলির অফ-স্টাম্প...’ কিছুক্ষণ থেমে প্রশ্ন করা সাংবাদিককে বলেন, ‘আপনি নিজেই বলেছেন, তিনি একজন আধুনিক ক্রিকেটের তারকা। মর্ডান ডে গ্রেটরা সবসময়ই তাঁদের সমস্যা কাটিয়ে ওঠার পথ খুঁজে নেয়’। দীর্ঘদিনের সতীর্থকে সমর্থন করে রোহিত শর্মা জানান, কোহলির কঠিন সময় কাটিয়ে ওঠার ক্ষমতা রয়েছে।

 

বিরাট পারথে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন।  তবে এরপর থেকে তাঁকে তাঁর সেরা ছন্দে পাওয়া যায়নি। চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে কোহলি রান করেছেন যথাক্রমে ৫, ১০০*, ৭, ১১ এবং ৩। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড কোহলির অফ স্টাম্পের বাইরের দুর্বলতাকে কাজে লাগিয়ে ফোর্থ স্টাম্প লাইন ধরে বল করে গিয়েছেন। একই পরিকল্পনায় তৃতীয় টেস্টেও আউট হয়েছেন কোহলি। এই প্রসঙ্গেই রোহিতের বিশ্বাস, মেলবোর্নে সমস্যা কাটিয়ে রানে ফিরবেন কোহলি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া