রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'শ্যাম বেনেগাল শুধু পরিচালক নন, আমার কাছে তিনি গুরু'-স্মৃতির পাতা হাতড়ে আর কী বললেন শাবানা আজমি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৪ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বছর শেষে চলচ্চিত্র জগতের এক মহিরূহের পতন। প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল। সোমবার ৯০ বছর বয়সে থামল পরিচালকের জীবন। বেশ অনেকদিন কিডনি সহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এদিন সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। 

 


তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ। শ্যাম বেনেগালের পরিচালনায় 'অঙ্কুর' ছবির মাধ্যমে সিনে দুনিয়ায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী শাবানা আজমি। কিছুদিন আগে পরিচালকের ৯০ তম জন্মদিনের উদ্‌যাপনে নাসিরুদ্দিন শাহ-এর সঙ্গে দেখা গিয়েছিল শাবানাকে। পরিচালকের মৃত্যুতে উঠে এসেছে অভিনেত্রীর পুরনো একটি সাক্ষাৎকার। 

 


ওই সাক্ষাৎকারে শাবানা আজমি বলেন, "শ্যাম বেনেগাল শুধু পরিচালক নন, আমার কাছে তিনি গুরু। শুধুমাত্র শিক্ষাগুরু নন, তিনি জীবনে চলার পথে এমন অনেককিছু শিখিয়েছেন যার মূল্য অপরিসীম। যখন প্রথম অভিনয়ে এসেছিলাম তখন সবকিছু নতুন ছিল আমার কাছে। শ্যাম বেনেগাল নিজের হাতে আমায় ছবির জগতের জন্য তৈরি করেছিলেন। ওঁর অবদান কোনওদিন ভুলব না।"

 


প্রসঙ্গত, ১৯৭০ থেকে ১৯৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। ৯০ বছর বয়সে পদার্পণ করেও তিনি নিজের কাজ নিয়ে এখনও ব্যস্ত ছিলেন। হাতে ছিল বেশ কয়েকটি কাজ। কিন্তু তার মাঝেই না ফেরার দেশে শ্যাম বেনেগাল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া