রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

When Shyam Benegal admitted being envious of Cousin aka legendary filmmaker Guru Dutt details inside 

বিনোদন | ভাই তথা কিংবদন্তি পরিচালক গুরু দত্তকে কেন হিংসে করতেন? অকপট ছন্দে সেই কারণ জানিয়েছিলেন শ্যাম বেনেগাল!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৪০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: গত সোমবার সাড়ে ছ'টা নাগাদ প্রয়াত হয়েছেন কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের পর ভারতীয় অন্যধারার ছবিতে সম্ভবত তাঁর-ই নাম সবচেয়ে বেশি আলোচিত। 'অঙ্কুর' থেকে শুরু করে 'মন্থন', 'নিশান্ত'-ভারতীয় সমান্তরাল ছবির মালায় একের পর এক বহুচর্চিত মুক্তো গেঁথে গিয়েছেন শ্যাম। তবে জানেন কি, এই তিনি-ই ভারি 'হিংসে' করতেন নিজের আত্মীয় তথা আরেক ভারতীয় কিংবদন্তি পরিচালক-অভিনেতা গুরু দত্তকে? এ কথা আর কেউ নয়, এক সাক্ষাৎকারে নিজেই কবুল করেছিলেন খোদ শ্যাম!

 

শ্যাম বেনেগালের ঠাকুমার আপন বোন ছিলেন গুরু দত্তের দিদা। সেই হিসাবে পরস্পরের তুতো ভাই ছিলেন গুরু-শ্যাম। যখন ছবি তৈরির স্বপ্ন নিয়ে মুম্বইয়ে পা রেখেছিলেন শ্যাম, তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন 'পিয়াসা'র পরিচালক। গুরুর পরিচালনার আঙ্গিক যে তাঁর কাজকে প্রভাবিত করেছিল, সে কথা একাধিকবার নানা সাক্ষাৎকারে স্বীকার করেছেন শ্যাম। সেই সাক্ষাৎকারেও করেন। তবে পাশাপাশি নিজস্ব ছন্দে গুরু দত্তের প্রসঙ্গে বলে উঠেছিলেন, " আমি ওকে শ্রদ্ধা করতাম। আবার হিংসেও করতাম। হ্যাঁ হিংসে করতাম! কারণ পরিচালক হিসেবে ওঁর যা সাফল্য ছিল তা দেখে আমার হিংসে হত। একজন ছবি নির্মাতা হিসাবে ওঁর ছবি নিয়ে নানা কাটাছেঁড়া করতাম কিন্তু ওঁর যা সাফল্য, জনপ্রিয়তা ছিল তা দেখে সম্মান না করেও পারতাম না। খুব অস্থির ধরনের শিল্পী ছিল ও। ক্রমাগত কিছু না কিছু নতুনত্ব আনতে চাইত নিজের কাজে।"

 

এখানেই না থেমে গুরু দত্তের সমন্ধে শ্যাম আরও বলেন, " ছবিতে ওঁর নতুন কোনও এক্সপেরিমেন্ট আশা অনুযায়ী কাজ না করলেও হাল ছাড়ত না কখনও। এই নতুন কিছু করার প্রসঙ্গে উদাহরণ হিসাবে বলা যায়, 'সাহেব বিবি গুলাম'-এর মতো যেমন দারুণ ছবি বানিয়েছিলেন গুরু, আবার ওঁরই তৈরি 'কাগজ কা ফুল' কিন্তু সাফল্যের মুখ দেখেনি"।

 

প্রসঙ্গত, ভারতকে অন্য চোখে দেখা, স্বাধীনতা পরবর্তী ভারতের নতুন করে গড়ে ওঠা, তার ওঠাপড়া, এবং প্রান্তীয় মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের মধ্যেকার সম্পর্কের জটিলতা, সবই উঠে এসেছিল শ্যাম বেনেগালের বিভিন্ন ছবিতে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া