রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫ : ২০Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: ফের রহস্যের রমরমা। জমজমাট থ্রিলার সিরিজ নিয়ে হাজির ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'। প্রযোজনায় সুমন গুহর 'রোড এন্টারটেনমেন্ট'। কাহিনি সুব্রত গুহ রায়। পরিচালনায় সুব্রত আর। অভিনয়ে থাকছেন জয় সেনগুপ্ত, দীপান্বিতা রক্ষিত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুব্রত গুহ রায়, অনুজা রায় ও জিৎসুন্দর চক্রবর্তী।
গল্পে সাইকোলজির প্রফেসর,পাহাড়ের কোলে একাই থাকেন। শুধু মাঝে মাঝে ছোট্ট মেয়ে তিন্নি আসে তার অনি আঙ্কেলের বাড়ি। তিন্নিকে খুব ভালবাসে অনির্বাণ। পুতুল বানিয়ে দেয়, চকোলেট দেয়। ওদের শান্ত নিস্তরঙ্গ জীবনে হঠাৎ একদিন ক্রাইম ব্রাঞ্চের অফিসার রজত প্রবেশ করে। কারণ জঙ্গলের রাস্তায় এক মৃতদেহ পাওয়া গিয়েছে। খালি চোখে দেখলে মনে হয় অ্যাক্সিডেন্ট, কিন্তু পোস্টমর্টেম অন্য কথা বলে।
খুনের তদন্ত করতেই রজতের অনির্বাণের বাড়িতে আসা। কারণ যে ছেলেটি খুন হয়েছে সেই ছেলেটি অনির্বাণের ঘনিষ্ঠ। শুধু তাই নয়, সে আবার অনির্বাণ এর প্রাক্তন ছাত্র। তদন্ত করতে করতেই রজত অনির্বাণের কাছে তিন্নির কথা জানতে পারে। তিন্নির বাড়িতে গিয়ে রজত চমকে ওঠে, সে জানায়,অনি আঙ্কেলের রেফ্রিজারেটরে একটা কাটা কান দেখতে পেয়েছে। রজতের সন্দেহ দৃঢ় হতে থাকে।
রহস্যময় এই বাড়িতে কি লুকোনো আছে? প্রফেসর অনির্বাণ কি সত্যিই এই খুনের ব্যাপারে কিছু জানে? রক্ত হীম করা ঘটনাচক্র নিয়েই আসছে টানটান রহস্যে ঘেরা সিরিজ 'মরীচিকা'।
সিরিজ প্রসঙ্গে সুব্রত গুহ রায় বলেন, "কথায় আছে মানুষের মুখ নাকি মানুষের মনের আয়না। মুখ দেখলেই সব বোঝা যায়। মানুষের মনের ভিতরে যে অন্ধকার আছে, যেখানে হয়তো কোনও কোনও সময়ে আলো গিয়ে পৌঁছয় না, সেই অন্ধকারকে খোঁজার গল্পই হচ্ছে মরীচিকা।"
দীপান্বিতা রক্ষিতের কথায়, "এটা আমার প্রথম ওয়েব সিরিজ। অত্যন্ত কৃতজ্ঞ যে আমি এই গুরুত্বপূর্ণ ওয়েব ডেবিউয়ের যাত্রাটি ক্লিক-এর সঙ্গে করতে পেরেছি। শুটিং সেটে আমাদের একে অপরের সঙ্গে খুব ভাল সম্পর্ক তৈরি হয়েছিল। যদিও পাহাড়ে শুটিংয়ের সময়সূচি খুবই ব্যস্ত ছিল এবং আবহাওয়া কখনও কখনও বেশ বিপজ্জনক ছিল। তবুও ছোট ছোট বিষয় খুব উপভোগ করেছি।"
'ক্লিক'-এর ডিরেক্টর নীরজ তাঁতিয়া বলেন, "থ্রিলার সবসময়ই আমাদের বেশ কয়েকটি সিরিজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রতিটি গল্পের মাধ্যমে আমরা প্রযোজনা এবং গল্প বলার ধরণকে আলাদা করার চেষ্টা করছি। এই থ্রিলারটি একটি নিখুঁত হত্যাকারীর বিকৃত মানসিকতার গভীরে প্রবেশ করে। যেখানে নস্টালজিয়া এবং ভয়ঙ্কর ঘটনার মধ্যে দোলাচল ঘটে। নতুন বছরে আমরা দর্শককে একটি মনোমুগ্ধকর থ্রিলার উপহার দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি